IMG-LOGO

বুধবার, ৯ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৫ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মান্দায় ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচিনিয়ামতপুরে খোঁয়াড় বন্দী হচ্ছে বিলুপ্তির ‘খোঁয়াড়ে’তানোরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালনবাগমারায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিতসিরাজগঞ্জ জেলা প্রশাসন কর্তৃক শপিং মল, মার্কেট ও দোকানে রাত ৮:০০ টার পরে মোবাইল কোর্টঅপরাধী যেই হোক তার স্থান হবে জেলেই-এসপি তারিকুলপুঠিয়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপনরাণীনগরে জনসচেতনতামুলক র‍্যালি ও আলোচনাসভাচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যুসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের উদ্যোগে উন্নয়ন কার্যক্রম বিষয়ে নারী সমাবেশেরাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনাবাগমারার ঝিকরায় ৭ কিলোমিটার খাল পুনঃখনন, ভাগ্য খুলল কৃষকদেরআন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে সভা ও বর্ণাঢ্য র‍্যালিমহাদেবপুরে স্বর্ণালংকার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যানগদ ৬ লক্ষ টাকা ও ৬ ভরি স্বর্ণালংকার ছিনতাইনিয়ামতপুরে আন্ত:জেলা চোর চক্রেরদুই গরুচোর গ্রেপ্তার
Home >> আইন-আদালত >> টপ নিউজ >> চাঁপাইনবাবগঞ্জে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ মামলায় এক যুবককে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জের একটি আদালত।

সোমবার (৪ অক্টোবর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক আয়েজ উদ্দিন এই রায় দেন। যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত যুবক চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার চককীর্তী ইউনিয়নের রানীবাড়ী গ্রামের আব্দুল লতিবের ছেলে আনোয়ার হোসেন (৩০)।

মামলা বিবরণী সূত্রের বরাত দিয়ে সিনিয়র আইনজীবী নুরুল ইসলাম সেন্টু জানান , বিয়ের প্রলোভন দেখিয়ে রানীবাড়ি গ্রামের পার্শ্ববর্তী গুপ্তমানিক গ্রামের জনৈকের মেয়ে (২৩) কে দীর্ঘদিন ধরে (প্রায় ১ বছর) ধর্ষণ করে এবং বিয়ে না করে প্রতারণা করে। শেষে ধর্ষিতা নিজেই ২০১৮ সালের ৮ সেপ্টেম্বর আদালতে মামলা দায়ের করেন ।

তিনি আরও জানান, প্রায় ৩ বছর সাক্ষ্য প্রমানের ভিত্তিতে দীর্ঘ শুনানী শেষে বিজ্ঞ বিচারক, ধর্ষক আনোয়ার হোসেনের উপস্থিতিতে যাবজ্জীবন কারাদন্ডের রায় ঘোষণা করেন। মামলায় বাদী পক্ষের আইনজীবী ছিলেন সিনিয়র আইনজীবী নুরুল ইসলাম সেন্টু এবং আসামী পক্ষের আইনজীবী ছিলেন সিনিয়র আইনজীবী আব্দুল ওয়াদুদ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031