IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলিমীর মশাররফ হোসেনের ১৭৯ তম জন্মবার্ষিকী আজসিংড়া, নন্দীগ্রাম ও তাড়াশের ‘জুয়ার সম্রাট’ঠান্ডু মিয়া কারাগারেরাজশাহী ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয়ের উদ্বোধন ও আলোচনা সভাগাজার হাসপাতালে ইসরায়েলি হামলা, নিহত ৬নুসরাত তাবাসসুম এমপির বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা দায়েরজনগণের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে মানসিকতার পরিবর্তন দরকার; রাষ্ট্রপতি
Home >> খেলা >> টপ নিউজ >> ইয়াসিনের গোলে সমতায় বাংলাদেশ

ইয়াসিনের গোলে সমতায় বাংলাদেশ

ধূমকেতু নিউজ ডেস্ক : সাফ চ্যাম্পিয়নশীপ ফুটবলে শক্তিশালী ভারতের বিপক্ষে লড়ছে আত্মবিশ্বাসী বাংলাদেশ। খেলার প্রথমার্ধেই ছেত্রীর গোলে পিছিয়ে পড়লেও দ্বিতীয়ার্ধে ইয়াসিন আরাফাতের গোলে সমতায় ফিরল লাল-সবুজরা। গোল শোধ করে এখন জয় নিয়ে মাঠ ছাড়তে মরিয়া হয়ে লড়ছে জামাল ভূঁইয়ারা।

সোমবার (৪ অক্টোবর) মালদ্বীপের রাজধানী মালের ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে প্রথম থেকেই দারুণ খেলছিল বাংলাদেশ। আক্রমণ পাল্টা আক্রমণে ভারতে প্রতিরক্ষা ব্যুহ কাঁপিয়ে দিচ্ছিল। তবে সময়ের সঙ্গে সঙ্গে আক্রমণের মাত্রা বাড়িয়েছে ভারতও।

যার ফলস্বরূপ ম্যাচের ২৭ মিনিটের মাথায় উদান্ত সিং-এর পাস থেকে ভারতকে লিড এনে দেন অধিনায়ক সুনীল ছেত্রী। পরে ৫৪ মিনিটের সময় লাল কার্ড দেখে বিশ্বনাথ ঘোষ মাঠ ছাড়লে দশ জনের দলে পরিণত হয় বাংলাদেশ। তবে তাতেও দমে যায়নি জামাল এন্ড কোং। ২০ মিনিট বাদেই গোল পরিশোধের অনন্দে মেতে ওঠে লাল-সবুজ শিবির।

এসময় রাকিব হোসাইনের সহায়তায় গোল করে দলকে ১-১ সমতায় ফেরান ডিফেন্ডার ইয়াসিন আরাফাত।

বাংলাদেশ সময় বিকেল ৫টায় মাঠে গড়ানো ম্যাচটি সরাসরি সম্প্রচার করছে বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল টি স্পোর্টস।

ফিফা র‌্যাংকিংয়ে ভারতের চেয়ে ৮২ ধাপ পিছিয়ে লাল-সবুজের জার্সিধারীরা। তবে এদিন ম্যাচের শুরু থেকেই অস্কার ব্রুজনের শিষ্যদের শারীরিক ভাষা যেন নতুন করে ইতিহাস লেখারই বার্তা দিচ্ছিল।

এ ম্যাচের আগে অতীত পরিসংখ্যানে উন্নতি ঘটানোয় মনোযোগী বাংলাদেশ দলের অন্তবর্তীকালীন নতুন কোচ অস্কার ব্রুজন। হেড টু হেড রেকর্ডে ব্লু টাইগারদের চেয়ে পিছিয়ে রয়েছে লাল সবুজরা। দুই জয় ও ১২ ড্রয়ের বিপরীতে ভারতীয়দের কাছে ১৬ ম্যাচে পরাজিত হয়েছে বাংলাদেশ।

ফুটবলে বাংলাদেশ-ভারত দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল। তবে একসময় পাশাপাশি হাঁটলেও এখন জোর কদমে অনেক এগিয়ে গেছে ভারত। তবে বাংলাদেশ-ভারত মাঠে নামলে খেলোয়াড় থেকে শুরু করে সমর্থকদের মধ্যে উত্তেজনার কমতি থাকে না। সাফ চ্যাম্পিয়নশিপের লড়াইয়েও তেমনটাই দেখা যাচ্ছে। কারও হাতে লাল-সবুজ পতাকা, কারও গায়ে লাল-সবুজ জার্সি। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে জামাল ভূঁইয়াদের সমর্থন জানাতে সমর্থকদের ঢল নেমেছে মালে স্টেডিয়ামে।

গত শুক্রবার সাফ চ্যাম্পিয়নশীপের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ১-০ গোলে জয়লাভ করেছে বাংলাদেশ। এর মাধ্যমে টানা সাত ম্যাচে জয়হীন থাকার রেকর্ড থেকে বেরিয়ে এসেছে জামাল ভুঁইয়ার দল।
লঙ্কার বিপক্ষে বাংলাদেশ দলের সর্বশেষ ওই ম্যাচ জয়ের নায়ক তপু বর্মন।

শুক্রবার পেনাল্টি থেকে জয়সূচক একমাত্র গোলটি করেছিলেন তিনি। এতেই জয় খরা কাটিয়ে ওঠে বাংলাদেশ। ভারতের বিপক্ষে আসন্ন গুরুত্বপুর্ন ম্যাচটিতেও তপু বর্মনের কাছ থেকে একই পারফর্মেন্স প্রত্যাশা করছেন প্রধান কোচ অস্কার ব্রুজন।

বাংলাদেশ দল:
শহিদুল আলম, আনিসুর রহমান, আশরাফুল ইসলাম রানা, রহমত মিয়া, বিশ্বনাথ ঘোষ, তপু বর্মন, রিয়াদুল হাসান, ইয়াসিন আরাফাত, রেজাউল করিম, সোহেল রানা, সাদ উদ্দিন, বিপলু আহমেদ, জামাল ভুঁইয়া, রাকিব হোসেন, সুমন রেজা, তারিক রায়হান কাজী, মাহবুবুর রহমান, মোহাম্মদ ইব্রাহিম, মতিন মিয়া, মোহাম্মদ আতিকুর রহমান ফাহাদ, জুয়েল রানা, টুটুল হোসেন বাদশাহ ও মোহাম্মদ হৃদয়।

ভারত দল:
গুরপ্রীত সিংহ সাধু, ধীরাজ সিং মৈরঙ্গথেম, বিশাল কাইথ, প্রীতম কোটাল, সেরিটন ফার্নান্দেস, চিংলেনসানা সিং, রাহুল ভেকে, সুভাষীশ বসু, মন্দার রাও দেসাই, উদান্তা সিং, ব্র্যান্ডন ফার্নান্দেস, লেলেঙ্গমাওয়িয়া, অনিরুদ্ধ থাপা, সাহাল আবদুল সামাদ, জেকসন সিং, গ্লান মার্টিনস, সুরেশ সিং, লিস্টন কোলাকো, ইয়াসির মোহাম্মদ, মনভীর সিং, রহিম আলী, সুনীল ছেত্রি ও ফারুখ চৌধুরী।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31