IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> রাজনীতি >> ‘শেখ হাসিনার নেতৃত্বে যতদিন ঐক্যবদ্ধ হয়ে থাকবো ততদিন বাংলাদেশ এগিয়ে যাবে’

‘শেখ হাসিনার নেতৃত্বে যতদিন ঐক্যবদ্ধ হয়ে থাকবো ততদিন বাংলাদেশ এগিয়ে যাবে’

ধূমকেতু প্রতিবেদক, নওগাঁ : বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম বলছেন, মানুষের সমর্থনের মধ্য দিয়ে আমরা গণতন্ত্রকে সমুন্নত ও টিকিয়ে রাখতে চাই। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নত সমৃদ্ধশীল বাংলাদেশে পরিণত হয়েছে। তাই আমরা দেশপ্রেমিক নাগরিক হয়ে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে যতদিন থাকবো ততদিন বাংলাদেশ এগিয়ে যাবে। এই এগিয়ে যাওয়ার পথে যারা বাধা সৃষ্টি করবে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহবান জানান তিনি।

তিনি বলেন, এর পরও একটি বিরোধী সাম্প্রদায়িক ও অপশক্তি এদেশের মানুষকে উসকে দিয়ে দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায়। আইন-শৃঙ্খলা বিঘ্নিত করে বাংলাদেশকে পাকিস্তান, আফগানিস্তান ও সিরিয়া বানাতে চায়। অপশক্তিরা যখনই সুযোগ পাবে তখনই আঘাত হানবে দেশের অস্তিত্বের উপর। তাই আমাদেরকে আত্মতৃপ্তিতে থাকার কোন সুযোগ নেই। এই অপশক্তির বিরুদ্ধে সজাগ ও লড়াই করতে হবে আমাদেরকে।

জয়পুরহাটে একটি সম্মেলনে যাওয়ার পথে মঙ্গলবার নওগাঁ শহরের বাইপাস মোড়ে জেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে এক পথসভায় একথাগুলো বলেন তিনি।

আ ফ ম বাহাউদ্দিন নাসিম বলেন, মানুষের অধিকার প্রতিষ্ঠা ও দেশের সম্মান মর্যাদা বাড়ানোর জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ আওয়ামী লীগ নামে এইদল সৃষ্টি করেছিলেন। সেই অধিকার প্রতিষ্ঠার জন্য সারাজীবন লড়াই সংগ্রাম করে গিয়েছেন। জীবনের শেষ রক্তবিন্দুও দিয়ে গেছেন বাঙালির অধিকার, মর্যাদা ও স্বাধীন বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনা রক্ষার জন্য। সেই চেতনাকে সমুন্নত রেখে বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক হিসেবে ক্ষুধা-দারিদ্র্যমুক্ত একটি সুখী-সমৃদ্ধশালী সোনার বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে বাংলাদেশ গড়া শুরু করেছিলেন। কিন্তু ১৯৭৫ সালে একটি সাম্প্রদায়িক অপশক্তি বঙ্গবন্ধুসহ তার পরিবারকে খুন করার মধ্য দিয়ে আমাদের মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করা হয়েছিল।

তিনি বলেন, তারপর বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব নিয়েছিলেন। তিনি দায়িত্ব নেওয়ার পর সারা বাংলাদেশ ঘুরে ঘুরে আওয়ামী লীগকে, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষদেরকে সুসংগঠিত করেছেন। বিএনপি-জামায়াত সব অপশক্তির বিরুদ্ধে লড়াই সংগ্রামের মধ্য দিয়ে আজকে বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করে আওয়ামী লীগকে শক্তিশালী করেছেন।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ, সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু, সংসদ সদস্য তানভীর শাকিল জয়, বাংলাদেশ মহিলা বিষয়ক উপ-কমিটির সদস্য সুলতানা পারভীন, নওগাঁ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাসিম আহম্মেদ, সাধারন সম্পাদক এ্যাডভোকেট ওমর ফারুক সুমনসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31