IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> রাজনীতি >> গোদাগাড়ী ইউপি নির্বাচনে সোহেলের মনোনয়নপত্র দাখিল

গোদাগাড়ী ইউপি নির্বাচনে সোহেলের মনোনয়নপত্র দাখিল

ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান মনোনয়নপত্র উত্তোলন ও জমা দিয়েছেন উপজেলা যুবলীগের অর্থবিষয়ক সম্পাদক, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক বেলাল উদ্দিন সোহেল।

তিনি ৫ অক্টোবর মঙ্গলবার প্রধানমন্ত্রীর রাজনৈতিক কার্যালয় থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম উত্তোলন ও জমা দিয়েছেন। এদিকে খবর ছড়িয়ে পড়লে দেওপাড়াবাসি বিশেষ করে তরুণ ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দিপনার সৃষ্টি হয়েছে।

জানা গেছে, দেওপাড়া ইউপির মতো জায়গা থেকে বেলালের নেবার কিছু নাই, কারণ ৫ বছরে ইউনিয়ন পরিষদের (ইউপি) উন্নয়নের জন্য যে পরিমাণ অর্থ বরাদ্দ হয়, তার ৫ গুন বেশী টাকা প্রতিবছর ব্যবসায়ী বেলাল সরকারকে রাজস্ব দেন, আর দান-অনুদান সেটা না হয় বাদ দিলাম। দেওপাড়া ইউপির ভোটার প্রায় ৩০ হাজার এবং আদিবাসী ও সনাতনধর্মালম্বী ভোটার প্রায় ৬ হাজার। ইউপির এমন কোনো গ্রাম নাই যেখানে বেলালের পা পড়েনি, আর এলাকার মসজিদ, মাদরাসা, গীর্জা, মন্দির ও অসহায়দের সাহায্যে সহযোগীতার কথা সেটা ৩০ হাজার ভোটারের সবাই জানেন।

এখন প্রশ্ন উঠতে পারে তাহলে তিনি ইউপি নির্বাচন করতে চাই কেনো, এটারও যুক্তিসঙ্গত কারণ আছে। বাংলাদেশের রাজনীতিতে সাধারণ মানুষের জন্য কিছু করতে চাইলে একটি রাজনৈতিক প্লাট ফরম প্রয়োজন হতে পারে সেটা কাউন্সিলর, মেম্বার, চেয়ারম্যান ও মেয়র ইত্যাদি। আর সেই প্রত্যাশা নিয়েই ইউপিবাসীর অনুরোধে মাঠে নেমেছেন।

এবিষয়ে বেলাল উদ্দিন সোহেল বলেন, আল্লাহ তাকে যা দিয়েছেন তাতেই তিনি খুশি। তবে মানুষ তো মরণশীল কার কখন মৃত্যু হয় কেউ বলতে পারবেন না, তাই মৃত্যুর আগে সাধারণ মানুষের জন্য যদি কিছু করে যেতে না পারি তাহলে এই জীবন ও সম্পদের কি ফায়দা।

তিনি বলেন, স্থানীয় সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরীর সহযোগীতায় তিনি দেওপাড়া ইউনিয়নের মানুষের জন্য এমন কিছু করে যেতে চান, মৃত্যুর পরে তার ভবিষৎ প্রজন্ম তাকে নিয়ে গর্ভবোধ করেন। এদিকে আওয়ামী লীগের প্রার্থী হচ্ছে কে সেটা নিয়ে চায়ের কাপে ঝড় উঠেছে যেখানে এগিয়ে রয়েছেন তরুণ নেতৃত্ব বেলাল উদ্দিন সোহেল।

স্থানীয়রা বলছে, প্রার্থীর আর্থিক অবস্থা, উন্নয়ন মানসিকতা, জনসমর্থন ও ভোটারদের মানসিকতা বিবেচনা করে প্রার্থী দেয়া হলে ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী হচ্ছেন বেলাল উদ্দিন সোহেল।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31