IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> রাজনীতি >> স্বাধীনতা বিরোধী শক্তি এখনও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত : নাছিম

স্বাধীনতা বিরোধী শক্তি এখনও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত : নাছিম

ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, স্বাধীনতাবিরোধী শক্তি এখনও প্রতিদিন দেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্রে লিপ্ত। স্বাধীনতা বিরোধী শক্তি যতদিন সোচ্চার থাকবে, আওয়ামী লীগের সংগ্রাম ততদিন চলবে। বঙ্গবন্ধুর হত্যাকারী যতদিন থাকবে, খুনিদের দেহে রক্ত বইবে, সাম্প্রদায়িক শক্তি টিকে থাকবে, আমরা ততদিন সংগ্রাম চালিয়ে যাবো। অপরাজনীতির বিরুদ্ধে সকল নেতাকর্মীদের একসাথে কাজ করতে হবে।

চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা স্বেচ্ছাসেবকলীগের আয়োজনে বুধবার (০৬ অক্টোবর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ পৌরপার্কে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ইফতেখারুল ইসলাম সুজনের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ। সম্মেলনের প্রধান বক্তা ছিলেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক এমকেএম আফজালুর রহমান বাবু।

জেলা ছাত্রলীগ ও যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক শহিদুল হুদা অলকের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মুহাম্মদ জিয়াউর রহমান, সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আব্দুল ওদুদ, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. শামিল উদ্দিন আহমেদ শিমুল, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসী, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি ম. আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক শাহ্ জালাল মুকুল।

এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, ঝিনাইদহ সাইদুল করিম মিন্টু, চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, ডা. গোলাম রাব্বানী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান, সাধারণ সম্পাদক এ্যডঃনজরুল ইসলাম উপ দপ্তর সম্পাদক মনিরুল ইসলাম সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পরে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের কমিটি গঠন করা হয়।

পরে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের কমিটি গঠন করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31