IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> রাজনীতি >> লালমনিরহাটে জাপা নেতাকর্মীদের পদত্যাগ

লালমনিরহাটে জাপা নেতাকর্মীদের পদত্যাগ

ধূমকেতু প্রতিবেদক, লালমনিরহাট : দক্ষ ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে অদক্ষ ও সল্প বয়সী একজনকে জেলা জাতীয় পার্টির সদস্য সচিব করায় লালমনিরহাটের আদিতমারী উপজেলা জাতীয় পার্টির (জাপা) সব ইউনিটের নেতাকর্মীরা একযোগে পদত্যাগ করেছেন।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) দুপুরে পদত্যাগপত্র জমা দেওয়ার সত্যতা নিশ্চিত করেছেন উপজেলা জাতীয় পার্টির সদ্য পদত্যাগ করা সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন।

তিনি জানান, লালমনিরহাট জেলা জাতীয় পার্টির আহ্বায়ক কমিটির সদস্য সচিব জাহিদ হাসান লিমন উপজেলা কমিটির কারো সাথেই কোনোরূপ যোগাযোগ না করে এক সিদ্ধান্তে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন। যা জাতীয় পার্টির অগ্রযাত্রায় প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। এ কারণে গত ৪ অক্টোবর আদিতমারী উপজেলা জাতীয় পার্টির সভা আহ্বান করা হয়। সভায় উপজেলার আটটি ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠিনক সম্পাদকসহ সব নেতা জাতীয় পার্টি থেকে পদত্যাগের সিদ্ধান্ত নেন। উপজেলা কমিটির সিদ্ধান্ত মোতাবেক উপজেলা কমিটি ও আটটি ইউনিয়নের সব নেতা এক যোগে জেলার সদস্য সচিবের মাধ্যমে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বরাবর পদত্যাগপত্র জমা দেন।

এ বিষয়ে আদিতমারী উপজেলা জাতীয় পার্টির সদ্য পদত্যাগ করা সভাপতি আনোয়ার হোসেন বলেন, দক্ষ ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে অদক্ষ ও অল্প বয়সী একজনকে জেলা জাতীয় পার্টির সদস্য সচিব করায় জেলাজুড়ে সকল নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়েছেন। জেলা সদস্য সচিবের একক ও মনগড়া সিদ্ধান্তে জাতীয় পার্টি সাংগঠনিকভাবে দুর্বল হয়ে পরছে। তাই সব নেতাকর্মী একযোগে পদত্যাগ করেছি। পদত্যাগপত্র চেয়ারম্যান বরাবর পাঠানো হয়েছে ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31