ধূমকেতু প্রতিবেদক, রায়গঞ্জ : সিরাজগঞ্জের রায়গঞ্জে ০৭ অক্টোবর বিকেল ৪ টায় রায়গঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ম্যান ফর ম্যান ক্লাব ফুটবল টুর্ণামেন্টের ২য় সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় প্রধান অতিথি হিসেবে খেলাটি উদ্বোধন করেন, সাবেক উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আব্দুল হালিম খান দুলাল।
ম্যান ফর ম্যান ক্লাবের সভাপতি রবিন সরকারের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, রায়গঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মামুনর রশিদ, সহ সভাপতি শামীম খান, প্রচার প্রকাশনা সম্পাদক এসএম জাকারিয়াসহ খেলা প্রেমি উৎসুক জনতা।
২য় সেমিফাইনালে নাটোর গুরুদাসপুর প্রতিদ্বন্দ্বিতা করে বঙ্গবন্ধু পশ্চিম থানা ফুটবল ক্লাবের সাথে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নাটোর গুরুদাসপুর ২-১ গোলে এগিয়ে রয়েছে।


