IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> রাজনীতি >> নাচোল উপজেলা ভাইস চেয়ারম্যান মশিউর রহমান বাবু

নাচোল উপজেলা ভাইস চেয়ারম্যান মশিউর রহমান বাবু

ধূমকেতু প্রতিবেদক, নাচোল : চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে উপনির্বাচনে বেসরকারীভাবে মশিউর রহমান বাবু (চশমা প্রতীক) ১৪ হাজার ৩শ’ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দিব প্রার্থী হারুন-অর-রশিদ (মাইক প্রতীক) ১০হাজার, ২শ’ ৩১ ভোট পেয়েছেন।

এছাড়া হেলাল উদ্দীন (তালা) ২হাজার ৪শ’৭৯, মোসাদ্দেক হোসেন (টিয়া পাখি) ১হাজার ৮শ’৪৩ ও আশরাফুল হক (টিউবওয়েল) ৩হাজার ৭শ’ ২০ ভোট পেয়েছেন। নিরুত্তাপ ভোটে ভোটারের উপস্থিততি রেকর্ড পরিমান কম লক্ষ্য করা গেছে।

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৫৫টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম বাবু পদত্যাগ করে গত ২৮ ফেব্রুয়ারী নাচোল পৌর নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। তাই তাঁর পদ শুণ্য ঘোষণা করে নির্বাচন কমিশন

উপজেলার ৫৫টি ভোটকেন্দ্রে ১লাখ ১৪ হাজার ৬শ’৬৮ ভোটারের গড় সর্বোচ্চ ১৮% ভোটার তাদের ভোটাধীকার প্রয়োগ করেন। উপ-নির্বাচনে ৫জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

সরেজমিনে দেখা গেছে, এবারের উপ-নির্বাচনে দুপুর ২টা পর্যন্ত মুন্সী হযরত আলী উচ্চ বিদ্যালয়ে গোপালপুর এলাকার মহিলাদের ২নং বুথে কোন ভোট পড়েনি। নাচোল পৌর এলাকার ৭নং ওয়ার্ডের একজন ভোটার তালিকায় নাম না থাকায় ভোট দিতে পারেন নি।

৫৫টি ভোটকেন্দ্রের মধ্যে মির্জাপুর উচ্চ বিদ্যালয়ে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডং অফিসার সাদিকুল ইসলাম জানান, এ কেন্দ্রে দুপুর ২টা ২০ মিনিট পর্যন্ত ৪০% ভোটার ভোট দিয়েছেন।

উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদ জানান, সারাদিন উপজেলা প্রশাসনের কর্মকর্তা, পুলিশ, বিজিবি, র‌্যাব, আনসার-ভিডিপির সদস্যরা নিরাপত্তাকাজে নিয়েজিত ছিলেন। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে, উপজেলার কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31