IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলিমীর মশাররফ হোসেনের ১৭৯ তম জন্মবার্ষিকী আজসিংড়া, নন্দীগ্রাম ও তাড়াশের ‘জুয়ার সম্রাট’ঠান্ডু মিয়া কারাগারেরাজশাহী ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয়ের উদ্বোধন ও আলোচনা সভাগাজার হাসপাতালে ইসরায়েলি হামলা, নিহত ৬নুসরাত তাবাসসুম এমপির বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা দায়েরজনগণের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে মানসিকতার পরিবর্তন দরকার; রাষ্ট্রপতিগোপালগঞ্জ-১ আসনের এমপির গাড়িসহ একসঙ্গে ১০ গাড়ির সংঘর্ষ, আহত শতাধিক
Home >> খেলা >> টপ নিউজ >> প্লে-অফে কলকাতা, ম্যাচ জিতেও মুম্বাইর বিদায়

প্লে-অফে কলকাতা, ম্যাচ জিতেও মুম্বাইর বিদায়

ধূমকেতু নিউজ ডেস্ক : আইপিএল’র প্লে-অফে উঠে গেল কলকাতা নাইট রাইডার্স। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে মুম্বাই ইন্ডিয়ান্স জয় পেলেও নেট রান রেটের বিচারে প্লে-অফ নিশ্চিত হয় এউইন মরগ্যানের দল। তিন বছর পর প্লে-অফ খেলবে কেকেআর।

শুক্রবার হায়দরাবাদকে হারিয়ে কেকেআরের সঙ্গে সমান ১৪ পয়েন্ট হলেও রান রেটে অনেক পিছিয়ে থাকার কারণে বিদায় নিতে হলো মুম্বাইকে। কারণ, কলকাতা নাইট রাইডার্সের নেট রান রেট টপকে প্লে-অফে যেতে হলে এই ম্যাচে ১৭১ রানের ব্যবধানে জয় পেতে হতো মুম্বাইকে। কিন্তু মুম্বাইয়ের ২৩৫ রানের জবাবে ১৯৩ রানে গিয়ে থাকে হায়দরাবাদের ইনিংস। তাতে জয় পেলেও মুম্বাইর রান রেট বাড়েনি।

প্রথম পর্বের ১৪ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে সবার ওপরে দিল্লি ক্যাপিট্যালস। এরপর সমান ১৮ পয়েন্ট করে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ও চেন্নাই সুপার কিংস। তবে নেট রানরেটে এগিয়ে থাকায় দুই নম্বরে চেন্নাই আর তিনে ব্যাঙ্গালুরু।

আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ২৩৫ রান তোলে মুম্বাই। আর সেটা সম্ভব হয় ঈশান কিষান ও সূর্যকুমার যাদবের ব্যাটিং তাণ্ডবে। ঈশান মাত্র ৩২ বলে ১১টি চার ও ৪ ছক্কায় ৮৪ রানের টর্নেডো ইনিংস খেলেন। মাত্র ১৬ বলে করেন ফিফটি। তাতে হয়ে যান আইপিএলের দ্রুততম হাফ সেঞ্চুরিয়ান।

এরপর ৪০ বলে ১৩ চার ও ৩ ছক্কায় ঝড় তোলেন সূর্যকুমার। করেন ৮২ রান, তাতে ৯ উইকেট হারিয়ে ২৩৫ রানের বড় সংগ্রহ দাঁড় করায় মুম্বাই। যদিও শেষ পর্যন্ত তারা সফল হয়নি।

২৩৬ রানের লক্ষ্যে খেলতে নেমে হায়দরাবাদের শুরুটা ছিল দারুণ। জেসন রয় আর অভিষেক শর্মা মিলে ৬৪ রানের জুটি গড়েন। অভিষেক ৩৩ এবং জেসন রয় করেন ৩৪ রান। মানিস পান্ডে ৪১ বলে ৬৯ রানে অপরাজিত থাকেন। মিডল অর্ডারে প্রিয়াম গার্গ করেন ২৯ রান।

শেষ পর্যন্ত ৮ উইকেট হারিয়ে ১৯৩ রানে থামে হায়দরাবাদের ইনিংস। তাতে ৪২ রানের জয় পায় মুম্বাই। কিন্তু নেট রান রেটের কারণে পাঁচবারের চ্যাম্পিয়নদের বিদায় নিতে হলো প্রতিযোগিতা থেকে। গত বছর আরব আমিরাতেই ট্রফি ঘরে তুলেছিল রোহিত শর্মার দল মুম্বাই। অন্যদিকে, ২০১৮’র পর ফের প্লে-অফ খেলবে কলকাতা।

এলিমিনেটর ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31