IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> রাজনীতি >> আগ্রাদ্বিগুন ইউনিয়নের চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন তুললেন লতিফ

আগ্রাদ্বিগুন ইউনিয়নের চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন তুললেন লতিফ

ধূমকেতু প্রতিবেদক, ধামইরহাট : নওগাঁর ধামইরহাটে আগ্রাাদ্বিগুন ইউনিয়নের সর্বস্তরের নেতৃবৃন্দকে সাথে নিয়ে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন তুললেন জননন্দিত নেতা আব্দুল লতিফ মীর।

রোববার (১০ অক্টোবর) দুপুর ১ টায় ইউনিয়ন আওয়ামীলীগের নব-নির্বাচিত সভাপতি সেকেন্দর আলীর নেতৃত্বে ইউনিয়ন আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগসহ বিভিন্ন পর্যায়ে নেতাকর্মী ও সমর্থকবৃন্দ মোটরসাইকেল বহর নিয়ে দলীয় কার্যালয়ের সমবেত হন।

এসময় উপজেলা চেয়ারম্যান পদে আগ্রাদ্বিগুন ইউনিয়নের জননন্দিত নেতা আব্দুল লতিফ মীর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা চেয়ারম্যান ও ধামইরহাট উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজাহার আলীর নিকট থেকে দলীয় মনোনয়ন উত্তোলন করেন।

দলীয় মনোনয়ন ফরম উত্তোলনকালে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল হক সরকার, যুবলীগ সভাপতি জাবিদ হোসেন মৃদ্যু, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি সাবুবুর রহমান সাবু, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মেহবুব হোসেন, চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম খেলাল ই রব্বানী, প্রধান শিক্ষক বেনজির আহমেদসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।

ইতিমধ্যেই ১নম্বর ধামইরহাট ইউনিয়ন ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তনছের আলী মাস্টার, ইউপি সদস্য আবু সালাম ফুল্টু, আলমপুর ইউনিয়নে ওসমান গনি, উমার ইউনিয়ন ওবায়দুল হক সরকার, মাসুদুর রহমান সরকার, আড়ানগর ইউনিয়নে আবু রাইহান, ইসবপুরে প্রয়াত ইউপি চেয়ারম্যান আবু ওয়াদুদ শ্যামার ছেলে আশরাফুল আলম রাশেদ মাস্টার, খেলনা ইউনিয়নে ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম, ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি নাজমুল হোসেন মনোনয়ন তুলেছেন।

আগামী ১৫ অক্টোবর পর্যন্ত দলীয় মনোনয়ন ফরম উত্তোলন ও জমাদান করা যাবে বলে দলীয় সূত্র জানিয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31