IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> রাজনীতি >> রাণীনগরে আ.লীগের মনোনিত দুই প্রার্থীর মোটরসাইকেল শোডাউন

রাণীনগরে আ.লীগের মনোনিত দুই প্রার্থীর মোটরসাইকেল শোডাউন

ধূমকেতু প্রতিবেদক, রাণীনগর : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনিত প্রার্থী নওগাঁর রাণীনগর উপজেলার একডালা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে আলহাজ্ব ইঞ্জিনিয়ার শাহজাহান আলী এবং কালীগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে সুবাস চন্দ্র সরকার মোটরসাইকেল শোডাউন করেছেন।

সোমবার সকাল ১০ টায় পৃথক পৃথকভাবে এদুটি ইউনিয়নে শোডাউন অনুষ্ঠিত হয়।

একডালা ইউনিয়নের দলীয় নেতাকর্মী ও স্থানীয় জনগণ সকাল ১০টায় আবাদপুকুর বাজারস্থ শাহজাহান আলীর ব্যবসায়ীক অফিস চত্বরে সমেবেত হয়। এর পর সেখান থেকে প্রায় সাড়ে ৬শত মোটর সাইকেল নিয়ে পুরো ইউনিয়ন প্রদক্ষিণ করে। এসময় থেমে থেমে পথ সভা ও সাধারণ লোকজনের সাথে কুশল বিনিময় করেন।

মোটরসাইকেল শোডাউনের প্রাককালে আবাদপুকুর বাজারে সংক্ষিপ্ত বক্তব্যে শাহজাহান আলী বলেন, শেখ হাসিনা আমাকে দলীয় মনোনয়ন দিয়েছেন।

তিনি বলেন, ইউনিয়নের জনগন আমাকে বিপুল ভোটে বিজয়ী করবে। এমপি আনোয়ার হোসেন হেলালের মাধ্যমে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে দলীয় নেতা কর্মীসহ সর্বস্তরের জনগনের সার্বিক সহযোগিতা কামনা করেছেন তিনি।

অপরদিকে, কালীগ্রাম ইউনিয় পরিষদ চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনিত প্রার্থী সুবাস চন্দ্র সরকার সকাল ১০টায় ইউনিয়নের বেলঘড়িয়া বাজার দলীয় কার্যালয় থেকে মোটরসাইকেল শোডাউন বের করেন।

এসময় দলীয় নেতাকর্মী ও জনতা মিলে কয়েক শ’ মোটরসাইকেল এবং অটো টমটমগাড়ী নিয়ে পুরো ইউনিয়ন প্রদক্ষিণ করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31