ধূমকেতু প্রতিবেদক, মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুর উপজেলার চেরাগপুর ইউনিয়নের ঈশ^রপুর গ্রামের সরদার বাড়ীর সন্তান শহিদুল সরদারকে নৌকার মাঝি হিসেবে পেতে চান ৯নং চেরাগপুর ইউনিয়নবাসী। তারপক্ষে ব্যাপক গণসংযোগ করছেন এলাকাবাসী।
ইউনিয়নের প্রতিটি গ্রাম-মহল্লার চায়ের দোকান, হাটে বাজারে, শহিদুল সরদারের প্রচারণায় মূখর ভোটারেরা। ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগসহ সকল স্তরের মানুষ এবারের নির্বাচনে শহিদুল সরদারকে নৌকার মাঝি হয়ে চেরাগপুর ইউনিয়ন পরিষদের চেরারম্যান হিসাবে দেখতে চান।
এ বিষয়ে মুক্তিযোদ্ধা এনামুল হক জানান, শহিদুল মুক্তিযোদ্ধা ও আওয়ামী পরিবারের সন্তান। দলের জন্য তার অবদান অনেক। এক সময় অত্র ইউনিয়নে জয়বাংলার শ্লোগান দেয়ার মত কোন নেতা-কর্মি ছিল না। তখন এই শহিদুল সরদার মিছিল মির্টিংএ সামনে সারিতে থেকে জয়বাংলার শ্লোগানে মুখরিত করে তুলতো।
শহিদুল সরদার জানান, আওয়ামী লীগের চেতনাকে বুকে ধারন করে এবং সুখে দুখে আওয়ামীলীগের পাশে থেকে দলকে বেগমান করেছি। নিজের স্বার্থ না দেখে দলের স্বার্থ এবং অসহায় মানুষের স্বার্থ আগে দেখেছি।
তিনি আরও জানান, চাওয়া পাওয়া উপেক্ষা করে সারাটি জীবন দলের জন্য কাজ করেছি। এখন সময় এসেছে শেষ বয়সে নৌকার মাঝি হয়ে নিজেকে একটু শান্তনা দিতে চান।


