IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনারবাগমারার ভবানীগঞ্জ পৌর নির্বাচনে জামায়াতের একক প্রার্থী ড. ওয়ারেছ আলীমোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালাপুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ড
Home >> খেলা >> টপ নিউজ >> আইসিসি’র সেরার পুরস্কার হাতছাড়া নাসুমের

আইসিসি’র সেরার পুরস্কার হাতছাড়া নাসুমের

ধূমকেতু নিউজ ডেস্ক : ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ‘প্লেয়ার অব দ্য মান্থ’-এ মুশফিকুর রহিম ও সাকিব আল হাসানের সঙ্গী হতে পারলেন না বাংলাদেশের বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ।

মুশফিক ও সাকিবের পর বাংলাদেশের তৃতীয় খেলোয়াড় হিসেবে আইসিসির ‘প্লেয়ার অব দ্য মান্থ’ পুরস্কারের মনোনয়ন পেয়েছিলেন নাসুম। কিন্তু সেরার মুকুট পড়তে পারলেন না নাসুম।

নাসুম ও যুক্তরাষ্ট্রের জাসকারান মালহোত্রাকে টপকে আইসিসির সেপ্টেম্বরের ‘প্লেয়ার অব দ্য মান্থ’-এর সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন নেপালের লেগ-স্পিনার সন্দিপ লামিচান। এক বিবৃতিতে এমনটাই নিশ্চিত করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

গত মে মাসে প্রথমবারের মতো মনোনয়ন পেয়ে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন মুশফিক। পরে জুলাইয়ে মনোনয়ন পেয়ে বাজিমাত করেন সাকিব। সেরার স্বীকৃতি পান তিনিও।

গত মাসে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ সুপার লিগ-২ এ অসাধারণ বোলিং নৈপুন্য প্রদর্শন করেছেন লামিচান। ৬ ওয়ানডেতে ১৮ উইকেট নেন তিনি। ওভারপ্রতি ৩ দশমিক ১৭ রান দেন তিনি।

পাপুয়া নিউগিনির বিপক্ষে ৩৫ রানে ৪টি ও ১১ রানে ৬ উইকেট নেন তিনি। এরপর ওমানের বিপক্ষে ১৮ রান দিয়ে নেন ৪ উইকেট। এতে গেল মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হন তিনি।

গেল মাসে দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৮ উইকেট নিয়েছিলেন নাসুম। সিরিজের চতুর্থ ম্যাচে ১০ রানে ৪ উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা বোলিংয়ের কীর্তি গড়েন তিনি। সিরিজটি ৩-২ ব্যবধানে জিতেছিলো বাংলাদেশ। দুর্দান্ত পারফরমেন্সের পুরস্কার হিসেবে গেল মাসের সেরা খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকায় নাম উঠে নাসুমের।

এদিকে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ সুপার লিগ-২ এ ৬ ম্যাচে ২৬১ রান করেছিলেন যুক্তরাষ্ট্রে মালহোত্রা। ঐ আসরে পাপুয়া নিউ গিনির বিপক্ষে এক ওভারে ছয় ছক্কা মারার রেকর্ডও গড়েন তিনি। ওয়ানডেতে দ্বিতীয় ও আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসের চতুর্থ ব্যাটসম্যান হিসেবে এই কীর্তি গড়েছিলেন তিনি। এক ওভারে ছয় ছক্কার ইনিংসে অপরাজিত ১৭৩ রান করেন মালহোত্রা। তার ইনিংসে ৪টি চার ও ১৬টি ছক্কা ছিলো। তাই সেপ্টেম্বরের সেরার তালিকায় মনোনয়ন পান মালহোত্রা।

নারীদের ক্রিকেটে সেরা নির্বাচিত হয়েছেন ইংল্যান্ডের হিথার নাইট। ইংল্যান্ড অধিনায়ক পেছনে ফেলেছেন সতীর্থ চার্লি ডিন ও দক্ষিণ আফ্রিকার লিজেল লিকে।

আইসিসির ভোটিং একাডেমি ও ক্রিকেট সমর্থকদের যৌথ ভোটে নির্বাচন করা হয় মাসের সেরা পুরুষ ও নারী ক্রিকেটার। ভোটিং একাডেমিতে থাকেন জ্যেষ্ঠ ক্রীড়া সাংবাদিক, সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকাররা। তারা ভোট দেন ই-মেইলে, আইসিসির নিবন্ধিত সমর্থকদের ভোট দিতে হয় আইসিসির ওয়েবসাইটে।

সেরার রায়ে ভোটিং একাডেমির ভোট বিবেচনায় নেওয়া হয় শতকরা ৯০ ভাগ। আর সমর্থকদের বাকি ১০ ভাগ ভোট থাকে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31