ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর নিউমার্কেট এলাকায় চাঞ্চল্যকর রাজু হত্যা মামলায় পাঁচ জনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে অভিযোগ প্রমাণিত না হওয়ায় ৯ জনকে খালাস দেওয়া হয়।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে এ রায় ঘোষণা করেন রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক অনুপ কুমার।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন, দরিখড়বোনা আমবাগানের রাজন, একই এলাকার সাজু, নাটোর লালপুর এলাকার বয়া, দূর্গাপুর থানার দাউদকান্দি এলাকার ইসমাইল ও বাগমারা এলাকার রেন্টু।
আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট এমতাজুল হক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news