ধূমকেতু প্রতিবেদক, কুষ্টিয়া : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, কুমিল্লায় দুর্গোৎসব চলাকালে হিন্দু ধর্মের লোক মন্দিরে পবিত্র কোরআন শরীফ রেখেছিলো, এ কথা পাগলেও বিশ্বাস করবে না।
এটা রাখাই হয়েছে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে দেশকে অস্থিশীল করার জন্য। যারা দেশের উন্নয়ন-অগ্রগতিতে কাতর সেই বিএনপি-জামাত জোটের ইন্ধনে এ ঘটনা ঘটানো হয়েছে। এর মাধ্যমে তারা সারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে।
বৃহস্পতিবার (১৪ অক্টোবর) বেলা ১১টায় কুষ্টিয়া শহর আওয়ামী লীগ ও পৌর আওয়ামী লীগের পরিচিতি সভায় যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাহবুব উল আলম হানিফ এসব কথা বলেন।
একই প্রসঙ্গে হানিফ আরও বলেন, সরকার ইতিমধ্যে এ ব্যাপারে শক্ত পদক্ষেপ নিয়েছে। আমরা পরিষ্কারভাবে বার্তা দিতে চাই, যারা এ ধরণের ঘটনা ঘটিয়ে আমাদের ধর্মীয় অনুভুতিতে আঘাত দিয়ে দেশকে অস্থিতিশীল করতে চাই তাদের কঠোর হাতে দমন করা হবে।
কুষ্টিয়া সদর উপজলো আওয়ামী লীগের সভাপতি আ. স. ম. আখতারুজ্জামান মাসুমরে সভাপতত্বি পরচিতি সভায় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান ও কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা।
এ সময় জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।


