ধূমকেতু প্রতিবেদক, বাঘা : চারঘাট-বাঘার সাংসদ ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, পৃথিবীর অনেক দেশ ঘুরেছি। তবে শেখ হাসিনার মতো দক্ষ নেত্রী আমি পৃথিবীতে দেখিনি। তিনি যতদিন বেঁচে থাকবেন, ততোদিন দিপ্তপায়ে এগিয়ে যাবে বাংলাদেশ। শুক্রবার (১৫ আক্টবর) রাতে বাঘার চন্ডিপুর উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
চন্ডিপুর উচ্চ বিদ্যালয় ও বাজুবাঘা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান ফজলের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী বলে ছিলেন স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং জাতীর জনকের শতবর্ষপূর্তী উৎযাপন উপলক্ষে ২০২১ সাল নাগাদ বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করবেন। তিনি সেটি করে দেখিয়েছেন। তিনি ইতোমধ্যে ঘোষনা দিয়েছেন, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উচ্চ আয়ের দেশে পরিণত করবেন। আমি বিশ্বাস করি তিনি যদি জীবিত থাকেন তাহলে তার ঘোষণা বাস্তবায়ন করেই ছাড়বেন। এ জন্য আপনারা তাঁর জন্য প্রাণ থেকে দোয়া করবেন। তিনি বাজুবাঘা ইউনিয়নে দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে সরকারি কাজের শেষ প্রান্তে এসে বাধা এবং দিনের বেলায় নৌকার লোক হয়ে রাতের বেলায় নৌকার বিপক্ষে যারা কাজ করেছেন তাদেরকে একদিন এর জবাব দিহিতা করতে হবে বলে ধিক্কার জানান।
এর আগে প্রররাষ্ট্র প্রতিমন্ত্রী বাঘা উচ্চ বিদ্যালয় মাঠে ক্রীড়া মদিদের ডাকে সাড়া দিয়ে ফুটবল খেলার উদ্বোধন ও ছাতারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন এবং উপজেলার মীরগঞ্জ উচ্চ বিদ্যালয়ের অত্যাধনিক চতুর্থ তলা ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন, নদী মার্তৃক এ অঞ্চলের মানুষের জীবন দশায় সবচেয়ে যেটি বড় সমস্যা ছিলো, সেটি হলো নদী ভাঙ্গন এবং বন্যা। আমাদের সরকার ইতোমধ্যে চারঘাটের ইউসুফপুর থেকে বাঘার গোকুলপুর ঘাট পর্যন্ত সাড়ে ৭ শ কোটি টাকা ব্যায়ে বøকবাঁদ এবং ৪ শ’ কোটি টাকা ব্যায়ে চকরাজাপুর ইউনিয়নের পদ্মায় ডেজিং প্রকল্প বরাদ্ধ দিয়েছেন। এর মধ্যে বøকের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে।
তিনি কোভিট মোকাবেলায় ১৯৬ টি আক্রান্ত দেশের মধ্যে বাংলাদেশ সুনাম অর্জন করেছেন উল্লেখ করে বলেন, আমি নিজ অর্থায়নে অষ্টোলিয়া থেকে বিমান যোগে ৪৪ টি হায়পো ন্যাজাল এনে ছিলাম বাংলাদেশে।
এ ছাড়াও আপনারা জানান, চারঘাট-বাঘা সহ রাজশাহী, নাটোর পাবনা এবং নৌগায় করোনার ভয়াবহতা মোকাবেলার জন্য কতরকম সামগ্রী দিয়েছি। এর একটিই কারণ আমি আমার দেশকে ভালোবাসি। ভালোবাসী বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা এবং উন্নয়নের রুপকার প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে।
শাহরিয়ার আলম বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পূর্বে সনাতন ধর্মাবলম্বীদের উৎসব উৎযাপন করতে মাঝখানে কিছুটা ব্যত্যয় হয়েছে। বর্তমানে আর কোন সমস্যা নেই। বিশেষ করে আমার নির্বাচনী এলাকা চারঘাট-বাঘার আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো। এ জন্য আমি উপজেলা প্রশাসন এবং থানা পুলিশকে ধন্যবাদ জানায়। আমার আতœবিশ্বাস, বর্তমান সরকার যতোদিন ক্ষমতায় থাকবে সকল ধর্মের মানুষ এক সুতোয় আবদ্ধ থাকবে এবং ভার্তৃত্বের সাথে একে অপরের উৎসবে শরিক হবেন।
সব শেষে তিনি আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন অনুষ্ঠানে বাংলাদেশকে “সোনার বাংলা’’ গড়ার লক্ষে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, এখন থেকে দুর্বলকে শক্তি যোগাতে হবে, ক্ষুধার্তকে খাদ্য দিতে হবে, পিছিয়ে পড়া মানুষদের সহায়তার করতে হবে। এ দেশে কেউ গৃহহীন থাকবে না। এটি আমার কথা নয়, এ কথা প্রধানমন্ত্রী শেখ হানিসনার।
এদিকে পৃথক-পৃথক এসব অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন, বাঘা উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া সুলতানা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মন্টু, দলের সিনিয়ার সদস্য মাসুদ রানা তিলু, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাক্ষ নছিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ওয়াহেদ সাদিক কবির, বাঘা পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুস সরকার, সাধারণ সম্পাদক মামুন হোসেন।
এসময় উপস্থিত ছিলেন, বাঘা পৌর সভার প্যানেল মেয়র ও যুবলীগ নেতা শাহিনুর রহমান পিন্টু, বাঘা উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ফাতেমা মাসুদ লতা, মনিগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, বাউসা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান, বাঘা উপজেলা ছাত্রলীগের সভাপতি সোহানুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক নাজমুল হোসেন ও আড়ানী পৌর ছাত্রলীগের সভাপতি রিবন আহাম্মেদ বাপ্পিসহ সকল সহযোগী সংগঠনের নের্তৃবৃন্দ।


