IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলিমীর মশাররফ হোসেনের ১৭৯ তম জন্মবার্ষিকী আজসিংড়া, নন্দীগ্রাম ও তাড়াশের ‘জুয়ার সম্রাট’ঠান্ডু মিয়া কারাগারেরাজশাহী ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয়ের উদ্বোধন ও আলোচনা সভাগাজার হাসপাতালে ইসরায়েলি হামলা, নিহত ৬নুসরাত তাবাসসুম এমপির বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা দায়েরজনগণের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে মানসিকতার পরিবর্তন দরকার; রাষ্ট্রপতিগোপালগঞ্জ-১ আসনের এমপির গাড়িসহ একসঙ্গে ১০ গাড়ির সংঘর্ষ, আহত শতাধিক
Home >> খেলা >> টপ নিউজ >> শিরোপা হারালো সাকিবের কলকাতা

শিরোপা হারালো সাকিবের কলকাতা


ধূমকেতু নিউজ ডেস্ক : আইপিএলের ১৪তম আসরের ফাইনাল ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী চেন্নাই সুপার কিংসের কাছে শিরোপা হারালো কলকাতা নাইট রাইডার্স। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ধোনিদের কাছে ২৭ রানে হেরে গেল ইয়ন মরগানের নেতৃত্বাধীন সাকিবের কলকাতা। ফলে তৃতীয়বারের মতো শিরোপা জয়ের স্বাদ থেকে বঞ্চিত হলো বলিউড কিং শাহরুখ খানের মালিকানাধীন কলকাতা। অন্যদিকে ধোনির চেন্নাই চতুর্থবারের মতো আইপিএলের শিরোপা জয় করলো।

ম্যাচের শুরুতে টসে জিতে চেন্নাই সুপার কিংসকে ব্যাটিংয়ে পাঠায় কলকাতা। ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৯২ রান করে চেন্নাই সুপার কিংস। ১৯৩ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে শুরুতে দুর্দান্ত ব্যাটিং করলেও নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬৫ রানেই থেমে যায় কলকাতার ইনিংস। ফলে ২৭ রানের জয় পায় চেন্নাই।

ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করে চেন্নাই। তবে দলীয় ৬১ রানে উদ্ভোধোনি জুটি ভাঙ্গেন সুনীল নারিন। তার শিকার রুতুরাজ। নারিনের বলে শিবম মাভির হাতে ক্যাচ দিয়ে সজঘরে ফিরেন রুতুরাজ। আউট হওয়ার আগে এই ব্যাটার করেন ২৭ বলে ৩২ রান। দলীয় ১২৪ রানে উথাপ্পার ঝড়ো ব্যাটিং থামান সেই নারিনই। এলবিডাব্লিউ হয়ে আউট হয় রবিন উথাপ্পা। আউট হওয়ার আগে তিনি করেন ১৫ বলে ৩১ রান।

এরপর ক্রিজে নতুন ব্যাটসম্যান হিসাবে আসেন মঈন আলী। ক্রিজে নেমে তিনিও ছিলেন বিস্ফোরক। ইংলিশ ব্যাটসম্যান ২০ বলে ২ চার ও ৩ ছয়ে ৩৭ রানে অপরাজিত ছিলেন। ডু প্লেসি থেমেছেন শেষ বলে। ৫৯ বলে ৭ চার ও ৩ ছয়ে ৮৬ রানে আউট হন ভেঙ্কটেশ আইয়ারের ক্যাচ হয়ে। উইকেটটি নেন মাভি।

সাকিব ৩ ওভারে ৩৩ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। তবে সবচেয়ে বেশি খরুচে ছিলেন ফার্গুসন, ৪ ওভারে ৫৬ রান দেন নিউ জিল্যান্ডপেসার। নারিন ৪ ওভারে ২৬ রান খরচায় নেন ২ উইকেট।

১৯৩ রানের বড় লক্ষ্যে খেলতে নেমে সূচনাটা অসাধারণ হয় কলকাতার। দলের দুই ওপেনার শুভমন গিল ও ভেঙ্কাটেশ আইয়ার ১০.৪ ওভারে ৯১ রান তুলে ভালোই জবাব দিচ্ছিলেন। তবে ফিফটি করা আইয়ার শার্দুল ঠাকুরের বলে রবীন্দ্র জাদেজাকে ক্যাচ দিয়ে ফেরার পরই ব্যাটিং ধস নামে কলকাতা শিবিরে। আইয়ার ৩২ বলে ৫টি চার ও ৩টি ছক্কায় ৫০ রান করেন।

চেন্নাই বোলারদের ঘুরে দাঁড়ানোর পর দলীয় ১৭ রানেই ৪ উইকেট হারায় কলকাতা। আরেক ওপেনার গিল দীপক চাহারের বলে এলবির ফাঁদে পড়ে ৫১ রানে থামেন। তিনি ৪৩ বলে ৬টি চারে নিজের ইনিংস সাজান। এরপর দলের অন্য ব্যাটাররা নিয়মিত বিরতিতেই উইকেট হারান। শেষদিকে লোকি ফার্গুসন (১৮) ও শিভাম মাভির (২০) কল্যাণে কেবল হারের ব্যবধানই কমায় কলকাতা।

পুরো আইপিএলেই ব্যর্থ কলকাতা অধিনায়ক ইয়ান মরগান ফাইনালে ব্যক্তিগত ৪ রানে বিদায় নেন। আর জাদেজার বলে এলবি হওয়া সাকিব আল হাসান শূন্য রানে মাঠ ছাড়েন।

চেন্নাই বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩ উইকেট পান ঠাকুর। জস হ্যাজেলউড ও জাদেজা দুটি করে উইকেট তুলে নেন। এছাড়া চাহার ও ব্রাভো একটি করে উইকেট ভাগ করে নেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31