ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে বাধাইড় ইউপির ৬ নং ওয়ার্ড নৌকার নির্বাচনী কমিটি ঘোষণা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে হাপানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আলাউদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটি গঠন ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, বাধাইড় ইউপির বর্তমান চেয়ারম্যান ও নৌকার প্রার্থী আতাউর রহমান।
এসময় উপস্থিত ছিলেন, বাধাইড় ইউপি আওয়ামী লীগ, যুবলীগ ছাত্রলীগসহ অংগ সংগঠনের নেতা কর্মি সমর্থকসহ বিপুল সংখ্যক ভোটাররা।
উত্ত সভায় নৌকার বিজয়ের লক্ষে সকল ভেধাভেদ ভুলে ঐক্যবদ্ধ ভাবে নৌকার বিজয় ঘটানোর জন্য সকলেই দৃড়প্রতিকৃয়া ব্যক্ত করেন।


