IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনারবাগমারার ভবানীগঞ্জ পৌর নির্বাচনে জামায়াতের একক প্রার্থী ড. ওয়ারেছ আলীমোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালাপুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ড
Home >> খেলা >> টপ নিউজ >> ১৮৬ মিনি স্টেডিয়াম নির্মাণ কাজ শুরু

১৮৬ মিনি স্টেডিয়াম নির্মাণ কাজ শুরু


ধূমকেতু নিউজ ডেস্ক : যুবসমাজকে মাদক, সন্ত্রাস জঙ্গিবাদ থেকে দুরে রাখতে দেশের ১২৫ টি উপজেলায় ইতিমধ্যে শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। এছাড়া প্রায় সাড়ে ষোলশত কোটি টাকা ব্যয়ে আরো ১৮৬ টি শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণের কাজ এ মাসেই শুরু করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি।

শনিবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের উদ্যোগে আয়োজিত ডিএনসিসির মেয়র কাপ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুসহ পরিবারের প্রতিটি সদস্যই অত্যন্ত ক্রীড়ামোদি ছিলেন। বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এদেশে আধুনিক ফুটবলের রুপকার। তিনি আবাহনী ক্রীড়া চক্র প্রতিষ্ঠা করেন ১৯৭৩ সালে। আবাহনীর জন্য বিদেশী কোচ বিল হার্টকে নিয়ে এসেছিলেন শেখ কামাল। শহীদ শেখ জামালও ছিলেন একজন সফল ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠক। তিনি একজন ভালো টেনিস খেলোয়াড় ছিলেন। পারিবারিকভাবেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা খেলাধুলাকে পছন্দ করেন। তার সার্বিক পৃষ্ঠপোষকতায় দুর্বার গতিতে এগিয়ে চলছে দেশের ক্রীড়াঙ্গন। ফুটবল ক্রিকেটসহ বিভিন্ন ক্রীড়ায় একের পর এক সাফল্য অর্জিত হচ্ছে।

তিনি আরও বলেন, বর্তমান ক্রীড়াবান্ধব সরকার ক্রীড়ার উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহণ করেছে। প্রতিটি জেলায় ইনডোর স্টেডিয়াম, টেনিস কমপ্লেক্সসহ সুইমিং পুল ও জিমনেসিয়াম নির্মান করা হচ্ছে।

এ সময়ে প্রতিমন্ত্রী ঢাকা উত্তর সিটি করপোরেশনকে এ জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার আয়োজনের উদ্যোগ গ্রহন করায় ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং অন্যান্য কর্পোরেশন সংস্থাকেও এগিয়ে আসার আহ্বান জানান। তিনি রাজধানীর অবৈধভাবে দখলকৃত খেলার মাঠসমূহকে উদ্ধারে পদক্ষেপ নিতে সিটি কর্পোরেশনকে অনুরোধ জানান।

অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ. রহমান। অনুষ্ঠানে অতিথিবৃন্দ ডিএনসিসির মেয়র কাপ ক্রীড়া প্রতিযোগিতার ট্রফি ও লোগো উন্মোচন করেন।

অনুষ্ঠানে রাজধানীর বিভিন্ন আসনের মাননীয় সংসদ সদস্যবৃন্দ, ডিএমপির পুলিশ কমিশনার শফিকুল ইসলাম, সাইফ পাওয়ার ট্যাকের ব্যবস্হাপনা পরিচালক তরফদার রুহুল আমিন, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31