IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> রাজনীতি >> নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ইউপি সদস্য শামীম

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ইউপি সদস্য শামীম

ধূমকেতু প্রতিবেদক, নওগাঁ : আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে যোগ্য প্রার্থীকে জেতানোর স্বার্থে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন নওগাঁ সদর উপজেলার তিলকপুর ইউনিয়নের এক ইউপি সদস্য।

রোববার বিকেলে তিলকপুর ইউনিয়নের ইকরতাড়া গ্রামে নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করে শামীম হোসেন নামের ওই ইউপি সদস্য এই ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে তিলকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান ইউনিয়ন আওয়ামীলীগের অন্যতম সদস্য শামীম হোসেন বলেন, ‘স্থানীয় জনগণের চাহিদার পরিপ্রেক্ষিতে এবারও আমার তিলকপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছে ছিল। কিন্তু এই ওয়ার্ডে আসন্ন ইউপি নির্বাচনে সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য ইতিমধ্যে স্থানীয় আওয়ামী লীগের দুই নেতা ও বিএনপির এক নেতা মনোনয়ন ফরম তুলেছেন। আমি মনোনয়ন ফরম তুললে ৯ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের তিনজন সদস্য প্রার্থী হয়ে যায়।

বিএনপি”র ওই ব্যক্তি এর আগে ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার ছিলেন এবং ওই সময়ে তাঁর বিরুদ্ধে বিভিন্ন ধরণের অনিয়মের অভিযোগ রয়েছে। এই অবস্থায় এলাকার উন্নয়ন ও যোগ্য প্রার্থীকে জেতানোর স্বার্থে আমি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।’

নাম না উল্লেখ করলেও বিএনপির ওই নেতাকে ভোট না দেওয়ার জন্য এলাকাবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, ‘অতীতে অনিয়মের সাথে জড়িত, মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত এমন ব্যক্তিকে ভোট না দিয়ে যোগ্য ও সৎ প্রার্থীকে নির্বাচিত করুন। এতে এলাকার উন্নয়ন হবে।

এক প্রশ্নের জবাবে শামীম হোসেন বলেন, ‘কোনো প্রকার ভয় বা হুমকির কারণে আমি নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছি না। এলাকার উন্নয়নের স্বার্থে এবং যোগ্য প্রার্থীকে জয় নিশ্চিত করতেই নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।

রোববার ছিল নওগাঁর ১২টি ইউনিয়নে চেয়াম্যান ও সদস্য প্রার্থীদের মনোনয়ন জমাদানের শেষ দিন। সদর উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, তিলকপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে তিলকপুর ইউনিয়ন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মেহেদী ইসলাম কেতন, আওয়ামী লীগের কর্মী নাজমুল হক জুয়েল ও ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সোহেল রানা আকন্দ মনোনয়ন জমা দিয়েছেন। আগামী ২৬ অক্টোবর মনোয়ন প্রত্যাহারের শেষ দিন। ১১ নভেম্বর নওগাঁ সদর উপজেলার ১২ টি ইউনিয়ন ও রাণীনগর উপজেলার ৮টি ইউনিয়নে ভোট অনুষ্ঠিত হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31