ধূমকেতু প্রতিবেদক, ঝালকাঠি : ঝালকাঠির রাজাপুর উপজেলা বিএনপির আওতাধীন ৬ টি ইউনিয়ন শাখার ২ টি ইউনিয়নের আহ্বায়ক কমিটি ঘোষণা দিয়েছে উপজেলা আহবায়ক কমিটি।
সোমবার (১৮ অক্টোবর) বিকেলে রাজাপুর উপজেলা বিএনপির বাইপাস মোড়ের কেন্দ্রীয় কার্যালয়ে ৩ নং রাজাপুর সদর ইউনিয়নে আব্দুর রহিম খানকে আহ্বায়ক ও মতিউর রহমান (টুকু) মৃধাকে সদস্য সচিব করে ৫১ সদস্য বিশিষ্ট এবং ৬ নং মঠবাড়ি ইউনিয়নে আব্দুল হক নান্টুকে আহ্বায়ক ও আব্দুল বারেক হাওলাদারকে সদস্য সচিব করে ৫৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক এ্যাডভোকেট তালুকদার আবুল কালাম আজাদ, সদস্য সচিব নাসিম উদ্দিন আকন, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন অভিক, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক রতন দেবনাথ সহ দুই ইউনিয়নের কয়েকশত নেতাকর্মী।
নতুন আহ্বায়ক কমিটিকে আগামী ৩১ ডিসেম্বর’২১ এর মধ্যে ইউনিয়নের সকল ওয়ার্ড কমিটি গঠণের নির্দেশ প্রদান করা হয়।


