IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> রাজনীতি >> ধামইরহাটে সম্মেলনকে ঘিরে চলছে আবেদন ফরম বানিজ্য

ধামইরহাটে সম্মেলনকে ঘিরে চলছে আবেদন ফরম বানিজ্য

ধূমকেতু প্রতিবেদক, নওগাঁ : নওগাঁর ধামইরহাট উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন হতে যাচ্ছে দীর্ঘ ৭ বছর পর। তাই উচ্ছ্বসিত নেতা কর্মীরা। কিন্ত অভিযোগ উঠেছে- শীর্ষ দুই পদে প্রতিদ্বন্দ্বিতা করতে গুনতে হচ্ছে দুই লাখ টাকা। টাকা দিতে না পারায় পত্যাশিত পদের জন্য আবেদন করতে পারেননি ত্যাগী নেতাদের অনেকেই।

গত সোমবার (১৭ অক্টোবর) এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতির সাথে কথা বলতে গেলে তাঁর অনুপস্থিতিতে সাধারণ সম্পাদক শহিদু ইসলাম সাংবাদিকদের সাথে অশোভনীয় আচরণ করেন। তবে পরে তিনি মোবাইল ফোনে দলের অর্থ সংগ্রহের জন্য বিভিন্ন কৌশলে টাকা নেয়ার কথা স্বীকার করেন।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) ধামইরহাট উপজেলা আওয়ামী লীগের সম্মেলন। স্থানীয় ডিগ্রী কলেজ মাঠে চলছে প্রস্তুতি। অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ এমপিসহ কেন্দ্রীয় নেতাদের উপস্থিত থাকার কথা রয়েছে। ব্যানার, ফেস্টুনে সাজানো হয়েছে পুরো শহর। মুখর দলীয় কার্যালয়। তবে সম্মেলনকে ঘিরে আবেদন ফরম বানিজ্যের অভিযোগ উঠেছে দ্বায়িত্বশীলদের বিরুদ্ধে। টাকা দিতে না পারায় ত্যাগী নেতাদের অনেকেই আবেদন করতে পারছেন না।

ধামইরহাট উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি, আবু হানিফ জানান, ১৯৭৫ সাল থেকে আওয়ামী লীগের সাথে জড়িত তিনি। তিনি দল করতে গিয়ে হারিয়েছেন অনেক কিছুই। শেষ বয়সে এসে আওয়ামী লীগের পদ পেতে আবেদনের করতে দিতে হচ্ছে টাকা। এ কথা বলতেই অঝরে কেঁদে দিলেন তিনি।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ পত্যাশিত এ টি এম হারেজ জানান, দীর্ঘদিন রাজনীতি করেছি আর তাই আমারও পত্যাশিত পদের জন্য প্রতিদ্বন্দ্বীতা করার ইচ্ছে ছিলো। কিন্তু পত্যাশিত পদের জন্য আবেদন ফরম নিতে দিতে হবে দুই লাখ টাকা। আর এ টাকা দিতে সম্ভব না হওয়ায় আমি প্রতিদ্বন্দ্বীতা করতে পারছি না।

এ বিষয়ে ধামইরহাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুই ইসলাম জানান, দলের অর্থ সংগ্রহের জন্য বিভিন্ন কৌশলে টাকা নেয়ার কথা। তবে এ ফরম সংগ্রহ না করেও সম্মেলনে দাঁড়িয়ে নিজেকে প্রার্থী হিসেবে ঘোষণা দিতে পারবেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31