IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসকনিয়ামতপুরে যুগ্ম সচিবের খাল খনন পাইলট প্রকল্পের স্থান পরিদর্শননন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা মিথ্যা, সংবাদ সম্মেলনে দাবি দলের নেতাদেরকুষ্টিয়া জেলা কারাগার লক্ষ্য করে বোমা নিক্ষেপ, আতঙ্কপোরশায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভাসিংড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন‘প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার’মহাদেবপুরে জেন্ডার সমতা ও জলবায়ু নায্যতা বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যুসাপাহারে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন
Home >> নগর-গ্রাম >> গুরুদাসপুরে মহিলা ইউপি সদস্যকে পিটিয়ে আহতের অভিযোগ

গুরুদাসপুরে মহিলা ইউপি সদস্যকে পিটিয়ে আহতের অভিযোগ

ধূমকেতু প্রতিবেদক, গুরুদাসপুর : নাটোরের গুরুদাসপুর উপজেলার মশিন্দা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের ইউপি সদস্য মর্জিনা খাতুন (৪৮) কে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে প্রতিবেশি মৃত লজের আলীর ছেলে আব্দুল বারীর বিরুদ্ধে। গুরুত্বর আহত অবস্থায় মর্জিনা খাতুনকে উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্থানীয়রা।

আজ বুধবার (২০অক্টোবর) সকালে গুরুদাসপুর উপজেলার শিকারপুর নদীর উত্তরপাড়া এলাকায় ঘটনাটি ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার ১৯ অক্টোবর পূর্ব শত্রুতার জের ধরে ইউপি সদস্য মর্জিনার ছেলেকে মারপিট করে একটি হাত ভেঙ্গে দেয় প্রতিবেশি আব্দুল বারী, শাহাদত হোসেন,বুদ্দু মোল্লাসহ বেশ কয়েকজন। বুধবার সকালে ইউপি সদস্য মর্জিনা বেগম বাড়ির সামনের রাস্তা দিয়ে হেটে যাওয়ার সময় অভিযুক্ত আব্দুল বারী শাহাদত হোসেন, বুদ্দু মোল্লা অতর্কিত ভাবে তার শরিলে এলোপাথারি ভাবে পিটিয়ে জখম করে এবং ধারালো অস্ত্র দিয়ে তার বাম পায়ে কুপিয়ে রক্তাক্ত করে চলে যায়। পরে স্থানীয়রা ইউপি সদস্য মর্জিনা বেগমকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

আহত ইউপি সদস্য মর্জিনা বেগম জানান, গত মঙ্গলবারে তার ছেলে নাজমুল হকের হাত ভেঙ্গে দিয়েছে এবং পরের দিন বুধবার আমাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালানো হয়েছে। আমি অপরাধীদের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি করছি।

অভিযুক্ত আব্দুল বারীর মুঠোফোন বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল মতিন জানান, ইউপি সদস্য মর্জিনার ছেলেকে মারপিটের ঘটনায় একটি মামলা হয়েছে এবং ইউপি সদস্যকে মারপিট করার ঘটনায় সরেজমীনে তদন্ত চলছে। খুব দ্রুত সময়ের মধ্যে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31