ধূমকেতু প্রতিবেদক, সুজানগর : সরকারী নিষেধাজ্ঞার সময় মা ইলিশ আহরণ থেকে বিরত থাকা সুজানগর পৌরসভার অন্তর্গত জেলে পরিবারগুলোর মাঝে বিশেষ ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।
সুজানগর পৌরসভার উদ্যোগে গত বৃহস্পতিবার সকালে নিবন্ধিত প্রতি জেলে পরিবারের মাঝে ২০ কেজি করে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন পৌর মেয়র রেজাউল করিম রেজা।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা নূর কাজমীর জামান খান, পৌর সচিব গোলাম নবী এবং সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি এম এ আলিম রিপনসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এদিন সুজানগর পৌরসভার ৮০ জন নিবন্ধিত জেলের মাঝে বিশেষ ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।


