IMG-LOGO

শনিবার, ৩ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

১৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ২১ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে “১১নং ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লীগ ২০২৬, সিজন-১ এর কার্যক্রম ও রেজিস্ট্রেশনের উদ্বোধনবাঘায় যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে ফুটবল একাডেমীর উদ্বোধন করেন এমপি চাঁদসিরাজগঞ্জে মরহুম মনিরুল ইসলামের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও কুলখানিচলন বিল রক্ষার্থে রাণীনগরে যাচাই সমীক্ষা বিষয়ক মতবিনিময়পোরশায় জাতীয় আদিবাসী পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলনেসভাপতি গবেশ সম্পাদক রিপনচাঁপাইনবাবগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুটি ককটেল বিস্ফোরণে আহত ২, ১১টি তাজা ককটেল উদ্ধারমহাদেবপুরে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পনিখোঁজের কয়েক ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধারফুলবাড়ীতে নকল কীটনাশক বিক্রির অভিযোগে, ভ্রাম্যমান আদালতে জরিমানা আদায়ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত ৭নিয়ামতপুরে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন উপলক্ষে আলোচনা সভারাজশাহী রেলওয়ে স্টেশন পরিদর্শন করলেন ভূমিমন্ত্রী মিনুসঠিক পথে দেশ পরিচালার ক্ষেত্রে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম: বিভাগীয় কমিশনারগ্যাস সিলিন্ডার, কসমেটিকস ও নিত্যপণ্যের দোকানে জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযান ও জরিমানাপুঠিয়ায় জুয়া ও মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ছয় মাসের কারাদণ্ড
Home >> রাজনীতি >> লিড নিউজ >> নওগাঁ-৬ আসনের উপ-নির্বাচন আজ

নওগাঁ-৬ আসনের উপ-নির্বাচন আজ

ধূমকেতু প্রতিবেদক, নওগাঁ : নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনে উপ-নির্বাচনে আজ শনিবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে এ নির্বাচন অবাধ-সুষ্ঠুভাবে করতে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। প্রথম এ আসনে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী রাণীনগর উপজেলা পরিষদের (সাবেক) চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনোয়ার হোসেন হেলাল নৌকা প্রতীক এবং বিএনপি মনোনীত প্রার্থী আত্রাই উপজেলা বিএনপির সাবেক সভাপতি শেখ রেজাউল ইসলাম রেজু ধানের শীষ প্রতীক ও ন্যাশনাল পিপলস পার্টির মনোনীত প্রার্থী ইন্তেখাব আলম রুবেল আম প্রতীক নিয়ে প্রতিদ্ব›িদ্বতা করছেন।

রাণীনগর উপজেলা নির্বাচন কর্মকর্তা জায়দা খাতুন ও আত্রাই উপজেলা নির্বাচন কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, রাণীনগর ও আত্রাই উপজেলা নিয়ে গঠিত নওগাঁ-৬ সংসদীয় আসন। এই দুই উপজেলায় মোট ১৬টি ইউনিয়ন। দুই উপজেলায় মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৬ হাজার ৭২৫ জন। এর মধ্যে রাণীনগর উপজেলায় ১ লাখ ৪৯ হাজার ৫৮৭ জন এবং আত্রাই উপজেলায় ভোটার ১ লাখ ৫৭ হাজার ১৩৮ জন। এই দুই উপজেলায় মোট পুরুষ ভোটার ১ লাখ ৫৩ হাজার ৭৫৮ জন এবং নারী ভোটার ১ লাখ ৫২ হাজার ৯৬৭ জন। উপ-নির্বাচনে রাণীনগর উপজেলায় ৪৯টি ভোট কেন্দ্রে এবং আত্রাই উপজেলায় ৫৫টি ভোট কেন্দ্রেসহ দুই উপজেলায় মোট ১০৪টি কেন্দ্রে রয়েছে। দুই উপজেলায় ১০৪ জন প্রিজাইডিং অফিসার, ৭২১ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ১৪৪২ জন পোলিং অফিসার হিসেবে দ্বায়িত্ব পালন করবেন।

উপ-নির্বাচন নিয়ে এলাকার সাধারণ, তরুণ ও নতুন ভোটারদের সাথে কথা বললে তারা বলেন, তথ্য ও প্রযুক্তি নির্ভর সেবা পেতে তারা বিশ্বাসী। যারা দুর্নীতি, অনিয়ম, মাদক ও সকল বৈষম্যহীন সমাজ গড়তে আগামী দিনের নেতৃত্ব দিবেন এলাকার উন্নয়ন করবেন ও এলাকায় শান্তির সুবাতাস ধরে রাখবে এবং যাকে তারা যোগ্য প্রার্থী হিসেবে মনে করবেন তাকেই তারা ভোট দিবেন।

জেলা নির্বাচন কর্মকর্তা হাছান মাহমুদ বলেন, ভোটের সুষ্ঠু পরিবেশের স্বার্থে প্রশাসনের ম্যাজিস্ট্রেট ও আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মীরা সার্বক্ষণিক মাঠে রয়েছেন। অভিযোগের সত্যতা থাকলে সেক্ষেত্রে ব্যবস্থা না নেওয়ার কোনো কারণ নেই। ভোটের দিন অপ্রীতিকর পরিস্থিতি যাতে সৃষ্টি না হয় সেজন্য নির্বাচন কমিশন যাবতীয় ব্যবস্থা গ্রহণ করেছে। এছাড়া ভোট কেন্দ্র এবং ভোটারদের নিরাপত্তার জন্য পুলিশ, র‌্যাব, বিজিবি এবং আনছার বাহিনী নিয়োজিত থাকবে। প্রতিটি ইউনিয়নে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন। উল্লেখ্য, গত ২৭ জুলাই এ আসনের এমপি ইসরাফিল আলম মারা গেলে আসনটি শূন্য হয়ে যায়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930