IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> রাজনীতি >> রাণীনগরে চেয়ারম্যান প্রার্থী টুটুলের মোটরসাইকেল শোভাযাত্রা

রাণীনগরে চেয়ারম্যান প্রার্থী টুটুলের মোটরসাইকেল শোভাযাত্রা

ধূমকেতু প্রতিবেদক, পাবনা : আগামী ১১ই নভেম্বর ২য় ধাপের নির্বাচনে সুজানগর উপজেলার রাণীনগর ইউনিয়ন পরিষদে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী টুটুল কাজীর মতবিনিময় ও মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকাল ৪টায় ইউনিয়নের ভাটিকয়া চরপাড়া থেকে কয়েক শতাধিক মোটরসাইকেল, ট্রাক, ভ্যান নিয়ে এ শোভাযাত্রাটি বের করা হয়। মোটর সাইকেল শোভাযাত্রাটি ইউনিয়নের বিভিন্ন গ্রাম, পাড়া, মহল্লার রাস্তা প্রদক্ষিণ করে।

স্বতন্ত্র ইউপি চেয়ারম্যান প্রার্থী টুটুল কাজী স্থানীয়দের সঙ্গে মতবিনিময়ের মধ্য দিয়ে দোয়া ও সমর্থন চেয়েছেন।

এসময় তিনি ইউনিয়নের চেয়ারম্যান পদে নির্বাচিত হলে সাধারণ জনগণের মৌলিক অধিকার নিশ্চিত, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, বৈষম্যহীন উন্নয়নে অগ্রাধিকারসহ সুন্দর, স্বচ্ছ, দূর্নীতি-মাদক মুক্ত সমাজ গঠনের মধ্য দিয়ে রাণীনগর ইউনিয়নকে একটি আধুনিক মডেল ইউনিয়ন পরিষদে রূপান্তর করার প্রতিশ্রুতি দেন।

তিনি আরও বলেন, আপনারা আমাকে পরপর ২ বার ভোট দিয়ে ইউপি সদস্য নির্বাচিত করেছিলেন। আশা করি এবার চেয়ারম্যান প্রার্থী হিসেবে আপনারা ভোট দিয়ে আমাকে বিপুল ভোটে নির্বাচিত করবেন।

টুটুল কাজী ছাত্রাবস্থায় ছাত্রলীগের কর্মী হিসেবে রাজনীতিতে পদার্পণ করেন। তিনি রাণীনগর ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি, সুজানগর যুবলীগের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি রাণীনগর ইউনিয়ন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং ৩নং ওয়ার্ডে পরপর ২বার ইউপি সদস্য নির্বাচিত হয়ে জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন।

এসময় উপস্থিত ছিলেন, রাণীনগর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মকবুল প্রাং, বিল্লাল হোসেন, আব্দুল আলিম শেখ, জাকির হোসেন, আবু সালাম মোল্লা, আ. কুদ্দুস মাস্টার, সেলিম মোর্শেদ রানা, আলাউদ্দিন হোসেনসহ বিপুল সংখ্যাক নেতাকর্মী ও সমর্থকবৃন্দ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31