ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগন্জের গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
রোববার সকালে গোমস্তাপুর-রহনপুর সড়কের কাঁঠাল নতুন ব্রীজ এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
গোমস্তাপুর থানার ওসি (তদন্ত) সেলিম রেজা জানান, গোমস্তাপুর ইউনিয়নের কাশিপুর গ্রামের মোবেলউদ্দিনের ছেলে হৃদয় (২১) গোমস্তাপুর থেকে মোটর সাইকেল চালিয়ে রহনপুর যাওয়ার পথে তার হোন্ডার পিছনের চাকা পাংচার হয়ে যাওয়ায় বিপরীত দিক হতে আসা সিএনজি কে ধাক্কা দিলে সে ঘটনাস্থলেই মারা যায়। এ সময় তার সাথে থাকা অপর হোন্ডা আরোহী অনিক (১৯) গুরুতর আহত হয়। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে বলে তিনি জানান।


