IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপ
Home >> নগর-গ্রাম >> নওগাঁয় কলেজ কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবিতে মানববন্ধন

নওগাঁয় কলেজ কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবিতে মানববন্ধন

ধূমকেতু প্রতিবেদক, নওগাঁ : নওগাঁয় সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

রোববার (২৪ অক্টোবর) দুপুরে নওগাঁ কলেজ প্রাঙ্গনে এ মানববন্ধন কর্মসূচি পালন করে নওগাঁ সরকারি কলেজের বেসরকারি কর্মচারি ইউনিয়ন।

নওগাঁ সরকারি কলেজের কলা ভবনের সামনে আয়োজিত এ মানববন্ধনে সভাপতিত্ব করেন নওগাঁ সরকারি কলেজের বেসরকারি কর্মচারি ইউনিয়নের সভাপতি ফজলুর রহমান।

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক নুরুল আমিন, সংগঠনের সদস্য রেজাউল ইসলাম, মলি আক্তার, ফয়সাল আহমেদ প্রমুখ।

মানববন্ধনে সংগঠনের সভাপতি ফজলুর রহমান বলেন, ‘নওগাঁ সরকারি কলেজ সহ সারা দেশে সরকারি কলেজগুলোতে প্রায় ১২ হাজার কর্মচারী কাজ করছে। এরা বিগত ১৫-২০ বছর ধরে বেসরকারি কর্মচারী হিসেবে সেবা দিয়ে যাচ্ছি। বর্তমানে আমরা পরিবার-পরিজন নিয়ে খুবই মানবেতর জীবন যাপন করছি। দ্রব্যমূল্যে ঊর্ধ্বগতির কারণে আমাদের সন্তানদের লেখাপড়া প্রায় বন্ধ হয়ে যাচ্ছে। বর্তমানে একজন গার্মেন্টস শ্রমিকের নূন্যতম মজুরি ৮৫০০ টাকা, ওভারটাইমসহ তাদের আয় ২০ হাজার টাকার ওপরে। সেখানে মাসিক বেতন হিসেবে আমরা পাই ৫ থেকে ৮ হাজার টাকা। এছাড়া কোনো ওভারটাইমও নেই। এই টাকা দিয়ে বর্তমান বাজারের সঙ্গে সঙ্গতি রেখে জীবন যাপন করা কঠিন হয়ে পড়েছে।’

সংগঠনের সাধারণ সম্পাদক নুরুল আমিন বলেন, ‘আমাদের দাবি দাওয়া নিয়ে কেন্দ্রীয় সংগঠনের নেতারা মন্ত্রনালয়ে যোগাযোগ করার পরেও কোনো প্রকার সুযোগ-সুবিধা আদায় করতে পারেননি। প্রতিটি সরকারি কলেজে ৭০ থেকে ৮০ শতাংশ সরকারি কর্মচারী থাকার কথা থাকলেও সেখানে আছে মাত্র ৫ থেকে ১০ শতাংশ। কলেজের শিক্ষা কার্যক্রম সচল রাখার সারা দেশে সরকারি কলেজ সমূহে বেসরকারিভাবে হাজার হাজার কর্মচারি নিয়োগ দিয়েছে সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষ। কিছু দিন পর পর কলেজ সমূহে সরকারিভাবে নিয়োগ পাওয়া শিক্ষক কর্মচারিদের বেতন বাড়লেও গত ১৫/২০ বছর যাবত চাকরিতে আমাদের কোনো সুযোগ সুবিধা বাড়েনি। তাই কোনো উপায় না দেখে বেঁচে থাকার তাগিদে আমরা আন্দোলনে নেমেছি।’

তিনি আরও জানান, দাবি আদায়ে আজকে একযোগে সারা দেশে সকল সরকারি কলেজে মানববন্ধন কর্মসূচি পালিত হচ্ছে। আগামী ৩১ অক্টোবর প্রতিটি বিভাগে বিভাগীয় কমিটির তত্ত্বাবধানে মানববন্ধন কর্মসূচি ও ৮ নভেম্বর চাকরি স্থায়ীকরনের দাবিতে ঢাকায় মহাসমাবেশ কর্মসূচি পালিত হবে। এর পরেও দাবি দাবি আদায় না হলে অচিরেই আরও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে। পালন করা হবে।#

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31