ধূমকেতু প্রতিবেদক, পাবনা : পাবনা টেবুনিয়া হারেজ আলী ফাউন্ডেশনের উদ্বোধন ও মেধাবৃত্তি প্রদান করা হয়েছে।
শনিবার পাবনা সদর উপজেলার টেবুনিয়া ওয়াছিম পাঠশালা মাঠে উক্ত ফাউন্ডেশন উদ্বোধন ও মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, পাবনা-৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।
অনুষ্ঠানে হারেজ আলী ফাউন্ডেশনের আহবায়ক আফজাল হোসাইন’র সভাপতিত্বে আরও বক্তব্য দে বাংলাদেশ কৃষি ফার্ম শ্রমিক ফেডারেশনের সভাপতি জয়নাল আবেদন হারেজ আলী ফাউন্ডেশনের সদস্য সচিব পারভেজ কবির প্রমুখ।
অনুষ্ঠানে ১৬জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে ৫ হাজার করে টাকা, ১টি ব্যাগ ও স্বরনীকা প্রদান করা হয়।


