IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> রাজনীতি >> লিড নিউজ >> ‘বিএনপির রাজনীতি চলছে অদৃশ্য সুতার টান‘

‘বিএনপির রাজনীতি চলছে অদৃশ্য সুতার টান‘

ধূমকেতু নিউজ ডেস্ক : দেশের উন্নয়ন ও অগ্রগতির চিত্র বিএনপি দেখতে পায় না উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনা সরকারের মেরুদণ্ড শক্ত, কারণ তাদের সঙ্গে জনগণ রয়েছে। কোনো দৃশ্যমান বা অদৃশ্য শক্তির কাছে বঙ্গবন্ধুকন্যা মাথা নত করেন না। বরং বিএনপির রাজনীতি চলছে অদৃশ্য সুতার টানে।

রোববার (২৪ অক্টোবর) দুপুরে তার সরকারি বাসভবনে ব্রিফিংকালে তিনি এ মন্তব্য করেন।

অগণতান্ত্রিক পন্থায় ক্ষমতা দখলের দিবাস্বপ্ন ভেস্তে যাওয়ায় বিএনপির দৃষ্টিসীমা এখন কুয়াশাচ্ছন্ন বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

‘দেশ এক অদৃশ্য শক্তি চালাচ্ছে’ বিএনপি নেতাদের এই বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘শেখ হাসিনার উন্নয়ন ও ভবিষ্যৎমুখী রাজনীতি বিএনপির সুবিধাবাদী রাজনীতির ওপর অমানিশার ছায়া ফেলেছে। বর্তমান সরকার কোনো দলের ওপর খবরদারি করে না বরং সরকার পরিচালনাকে পবিত্র দায়িত্ব মনে করে। দেশে আতঙ্ক ও নির্মম রাজনৈতিক পরিস্থিতি বিরাজ করছে- বিএনপি নেতাদের এমন অভিযোগ ভিত্তিহীন।

তিনি বলেন, বিএনপি নেতাদের এমন অভিযোগ চিরাচরিত ও কাল্পনিক। সরকারের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলার আগে তাদের নিজেদের শাসনকালের কথা মনে করা উচিত। বিএনপি মহাসচিব ক্ষোভের বশবর্তী হয়ে সরকারের বিরুদ্ধে কিছু শব্দমালার বিস্ফোরণ ঘটিয়েছেন, ধীরে ফখরুল সাহেব ধীরে, রেগে গেলেন তো হেরে গেলেন। বর্তমানে দেশের মানুষ নির্ভয়ে ও স্থিতিশীল পরিবেশে নিজ নিজ কার্যক্রম এগিয়ে নিচ্ছে।

জনগণ নয়, অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির কারণে বর্ণচোরা, সুবিধাবাদী রাজনীতিবিদ ও জনগণের সম্পদ লুণ্ঠনকারীরা আতঙ্কে রয়েছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ধর্মকে পুঁজি করে বিভেদ সৃষ্টিকারী সাম্প্রদায়িক অপশক্তি আতঙ্কে রয়েছে। আতঙ্কে রয়েছে আগুন সন্ত্রাসীরা। দেশের সাধারণ মানুষ আতঙ্কে নয় বরং ভালো আছে, স্বস্তিতে আছে।

তিনি বলেন, যারা ক্ষমতায় থাকাকালে হাওয়া ভবন তৈরি করে দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিল, জনগণের অর্থপাচার করে বিদেশে অর্থের পাহাড় গড়েছিল, পাচার করা অর্থে বিদেশে আয়েশি জীবনযাপন করেছে, তাদের কি বলবো? বিএনপিকে আয়নায় নিজেদের চেহারা দেখতে বলছি। ক্ষমতায় থাকাকালে বিএনপি একজন দুর্নীতিবাজের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেনি। অথচ তারা আজ নতুন নতুন সবক দেয়।

তিনি আরও বলেন, দলীয় পরিচয় যাই হোক শেখ হাসিনার কাছে অনিয়মকারীর কোনো প্রশ্রয় নেই, যা তিনি এরই মধ্যে প্রমাণ করেছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31