IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনারবাগমারার ভবানীগঞ্জ পৌর নির্বাচনে জামায়াতের একক প্রার্থী ড. ওয়ারেছ আলীমোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালাপুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ড
Home >> খেলা >> লিড নিউজ >> লজ্জার হার টাইগারদের

লজ্জার হার টাইগারদের

ধূমকেতু নিউজ ডেস্ক : বাংলাদেশ দলের দেয়া চার উইকেটে ১৭১ রানের লক্ষ্য অতিক্রম করেছে শ্রীলঙ্কা। এর মধ্য দিয়ে সুপার টুয়েলভের প্রথম ম্যাচে হতাশাজনক হার দেখলো টাইগাররা।

১৮ দশমিক ৫ ওভারে বাংলাদেশের দেয়া লক্ষ্য ছাড়িয়ে ১৭২ রান করে শ্রীলঙ্কা। দলটির হয়ে সর্বোচ্চ ৪৯ বলে ৮০ রানের ইনিংস খেলেন জারিথ আসালঙ্কা। ৩১ বলে ৫৩ রান করে তাকে যথার্থ সঙ্গ দিয়েছেন ভানুকা রাজাপাকশে।

হাসারাঙ্গাকে ফেরালেন সাইফ

সাকিব আল হাসানের জোড়া আঘাতের পর শ্রীলঙ্কান ব্যাটসম্যান ওয়ানিন্দু হাসারাঙ্গাকে ফেরালেন মোহাম্মদ সাইফুদ্দিন। তিনি ৫ বল খেলে ৬ রান করে আউট হন।

সাইফের একটি বল হাসারাঙ্গা তুলে মারার চেষ্টা করেন। বলটি আকাশের দিকে উঠে গেলে মোহাম্মদ নাঈম হাতের তালুবন্দী করেন

সাকিবের জোড়া আঘাতে কাঁপছে শ্রীলঙ্কা

শ্রীলঙ্কা শিবিরে জোড়া আঘাত হেনেছেন সাকিব। তিনি উদ্বোধনী ব্যাটসম্যান পাথুম নিশাঙ্কাকে ২৪ রানে বোল্ট করে ফিরিয়ে দেন। এর পরই শূন্য রানে ফিরিয়ে দেন আভিশকা ফার্নান্দোকেও।

লঙ্কা শিবিরে নাসুমের আঘাত

শ্রীলঙ্কার বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭১ রানের চ্যালেঞ্জিং স্কোর করে বাংলাদেশ। পাহাড়সম এই রান তাড়া করতে নেমে শুরুতেই নাসুম আহমেদের বলে সাজঘরে ফিরে যায় শ্রীলঙ্কার ওপেনার কুসাল পেরারা। নাসুমের বলে সরাসরি বোল্ড হয়ে প্যাভিলিয়ন ফিরে যায় এই ব্যাটার। আউট হওয়ার আগে এই ব্যাটসম্যানের ব্যাট হতে আসে ৩ বলে ১ রান।

শ্রীলঙ্কাকে ১৭২ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

টসে জিতে টাইগারদের ব্যাটিংয়ে পাঠায় লঙ্কানরা। দুই উদ্বোধনী ব্যাটসম্যান নাঈম শেখ ও লিটন দাস ভালো সূচনা এনে দেন। লিটন দলীয় ৪০ রানে ১৬ বলে ১৬ রান করে আউট হয়ে গেলেও একপাশ আগলে রাখেন নাঈম।

নাঈম যখন আউট হন তখন তার নামের পাশে ৬২ রান। নাঈমের সঙ্গে বেশ ভালো সঙ্গ দেন মুশফিকুর রহিম। তিনি ৩৪ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন। শেষ পর্যন্ত ৩৭ বলে ৫৭ রানের অসাধারণ ইনিংস খেলে অপরাজিত থাকেন মুশফিক। পুরো ২০ ওভার ব্যাট করে বাংলাদেশের দলীয় স্কোর দাঁড়ায় ৪ উইকেটে ১৭১ রান।

লিটনের পর ফিরে গেলেন সাকিব

লিটন ফিরে গেলে নাঈম শেখের সঙ্গী হিসাবে ক্রিজে আসেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ক্রিজে এসেও ভালো কিছুর আভাস দেন সাকিব। তবে ইনিংস বড় করতে ব্যর্থ ছিলেন সাকিব। চামিকা কারুণারত্নের বলে সরাসরি বোল্ড হয়ে প্যাভিলিয়ন ফিরে যান সাকিব। আউট হওয়ার আগে এই অলরাউন্ডারের ব্যাট থেকে আসে ৭ বলে ১০ রান।

দলীয় ৪০ রানে ফিরে গেলেন লিটন

দলীয় ৪০ রানে সাজঘরে ফিরে গেছেন উদ্বোধনী ব্যাটার লিটন দাস। তিনি ১৬ বলে করেছেন ১৬ রান। নতুন ব্যাটসম্যান হিসেবে মাঠে নামেন সাকিব আল হাসান।

টসে হেরে ব্যাটিংয়ে নেমে বেশ ভালো শুরু দেখেছিলেন বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা। দুই উদ্বোধনী ব্যাটসম্যান নাঈম শেখ ও লিটন দাসের ব্যাটে ভর করে এগিয়ে যাচ্ছিল টাইগাররা।

কোনো উইকেট না হারিয়ে ৫ ওভারে ৪০ রান করে টাইগাররা। এর পরই কুমারার বলে আউট হন লিটন।

শুভ সূচনা

বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। আরব আমিরাতের শারজাহ স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ধীর গতিতে করেন ওপেনার নাঈম শেখ ও লিটন কুমার দাস। প্রথম ওভারে বাংলাদেশ স্কোর বোর্ডে সংগ্রহ করতে পারে মাত্র ২ রান।

তবে দ্বিতীয় ওভারে হাত খুলে খেলতে থাকে লিটন দাস। দ্বিতীয় ওভারে বাংলাদেশ সংগ্রহ ৭ রান। তৃতীয় ওভারে বল হাতে আসেন দুষ্মন্ত চামিরা। এই বোলার পর পর দুটি নোল বল করায় বাংলাদেশ এই ওভারে তুলে নেন ১২ রান। তবে চর্তুথ ওভার থেকেই দারুণ খেলতে শুরু করে বাংলাদেশ।

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে আজ মাঠে নামছে বাংলাদেশ। আরব আমিরাতের শারজাহ স্টেডিয়ামে বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে বিকেল ৪টায়। এ ম্যাচটি সরাসরি দেখাবে বেসরকারি টেলিভিশন গাজী টিভি ও টি স্পোর্টস।

ইতোমধ্যে এই ম্যাচের টস সম্পন্ন হয়েছে। টস ভাগ্য ছিলো বাংলাদেশের বিপক্ষে। টস জিতে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ে পাঠিয়েছে শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা। টসের সময় লঙ্কান অধিনায়ক বলেন, আইপিএলের পর মনে হচ্ছে উইকেট কিছুটা স্লো হয়ে গেছে।

এই ম্যাচে বাংলাদেশ একাদশে একটি পরিবর্তন এনেছে টিম ম্যানেজমেন্ট। ফাস্ট বোলার তাসকিন আহমদের পরিবর্তে একাদশে প্রথম বারের মতো জায়গা পেয়েছে স্পিনার নাসুম আহমেদ।

তবে পরিসংখ্যানে বাংলাদেশের চেয়ে এগিয়ে আছে শ্রীলঙ্কা। টি-টোয়েন্টি ফরম্যাটে লঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত ১১ ম্যাচ খেলেছে বাংলাদেশ। যার মধ্যে সাতটিতে জিতেছে শ্রীলঙ্কা আর বাংলাদেশ হেরেছে চারটিতে। তবে সর্বশেষ দুই ম্যাচে জয় ছিলো বাংলাদেশেরই।

বাংলাদেশ একাদশ: লিটন দাস, নাঈম শেখ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান (উইকেটরক্ষক), শেখ মাহাদী হাসান, মোহাম্মদ সাইফুদ্দিন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কা একাদশ: কুশল পেরেরা (উইকেটরক্ষক), পাথুম নিসানকা, চরিত আসালংকা, আভিশকা ফার্নান্দো, ভানুকা রাজাপক্ষ, দাসুন শানাকা (অধিনায়ক), চামিকা করুণারত্নে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুষ্মন্ত চামিরা, লাহিরু কুমারা, বিনুরা ফার্নান্দো ফার্নান্দো।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31