IMG-LOGO

বুধবার, ২৯ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মহাদেবপুরে বাসের ধাক্কায় প্রাণগেল মোটরসাইকেল আরোহীরধামইরহাটে মেধাবী শিক্ষার্থী সাবিরা আক্তারের পড়ালেখায় প্রধান বাধা দরিদ্রতাধামইরহাট সফরে সংরক্ষিত নারী এমপি আন্না মিনজ-দলীয় ও প্রশাসনে পৃথক মত বিনিময়মান্দায় বৃত্তিপ্রাপ্ত ৯১ শিক্ষার্থীকে সংবর্ধনাপোরশায় মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যুমান্দায় বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু ঘিরে নানা প্রশ্নবাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে মেয়ে আয়েশাপুঠিয়ায় রাস্তা ও কবরস্থানে উদ্বোধন করলেন নজরুল ইসলাম এমপিজর্ডানে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানেরব্যারিস্টার মোশাররফ হোছাইন সিআইডি প্রধানের দায়িত্ব নিলেনইরাকে ইরানপন্থি গোষ্ঠীর ওপর সৌদি-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় নিহত ৮বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারিশিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রী তারেক রহমানেরকচু শাক দিয়ে চিংড়ি রান্না সুস্বাদু ও পুষ্টিকরনতুন কুড়ি স্পোর্টস প্রতিযোগিতায় অংশ গ্রহনকারী কৃতি খেলোয়াড়দের সম্বর্ধনা প্রদান
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> মান্দায় গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী আটক

মান্দায় গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী আটক

লাশ উদ্ধার, মৃতদেহ

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার বেলা ১১টার দিকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

মৃত গৃহবধূর নাম আফরোজা বিবি (৩৫)। তিনি উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের কটকতৈল গ্রামের বুলবুল হোসেনের স্ত্রী। ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্বামী বুলবুল হোসেনকে আটক করেছে পুলিশ।

মৃত আফরোজা বিবির শাশুড়ি শুকালি বেওয়া জানান, ছেলে বুলবুল হোসেন, পুত্রবধূ আফরোজা বিবি, নাতি আরশাদুল রাতে খাবার খেয়ে একইঘরে ঘুমিয়ে পড়েন। রাতের এক পর্যায়ে নাতিকে তাঁর কাছে রেখে আসেন পুত্রবধূ আফরোজা বিবি। সকালে বাড়ির অন্য একটি ঘরে আফরোজার ঝুলন্ত মরদেহ পাওয়া যায়। এসময় ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল।

মৃতের স্বামী বুলবুল হোসেন বলেন, ‘টিভি দেখার পর আমরা স্বামী-স্ত্রী একইঘরে ঘুমিয়ে ছিলাম। ভোরে দেখি স্ত্রী আফরোজা বিছানায় নেই। পরে পাশের ঘরের দরজা বন্ধ থাকায় সন্দেহ হয়। এসময় জানালার ছিদ্র দিয়ে স্ত্রী ঝুলন্ত অবস্থায় দেখে প্রতিবেশিদের সংবাদ দেই।’

স্থানীয়রা জানান, বিভিন্ন বিষয় নিয়ে তাঁদের স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া বিবাদ লেগে থাকত। এসব বিষয় নিয়ে বুলবুল মাঝে-মধ্যেই স্ত্রী আফরোজাকে মারপিটও করতেন। তবে কী কারণে তিনি আত্মহত্যা করছেন এ বিষয়ে কিছুই জানাতে পারেনি তাঁরা।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, গৃহবধূ আফরোজার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ হাসপাতাল মর্গে পাঠানোসহ জিজ্ঞাবাদের জন্য তাঁর স্বামী বুলবুল হোসেনকে আটক করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ