IMG-LOGO

বৃহস্পতিবার, ৩০ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

১৭ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাঘা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের মাসিক সভাশিবগঞ্জে তেল নেওয়াকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ১০মান্দায় ফিলিং স্টেশনে হামলা, পাম্প মালিকসহ আহত ২বাঘায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর বাছাই পর্ব শুরুমোহনপুরে কবরস্থানের জমি দখলের অভিযোগমান্দায় পুকুর থেকে চুরির অভিযোগে একজন আটকরাণীনগরে গ্রামীণ রাস্তায় এসিল্যান্ডের হস্তক্ষেপে বেড়া অপসারণবাউয়েটের ২৬তম অর্থ কমিটির সভা অনুষ্ঠিতমান্দায় ডাসকোর আয়োজনে সুশীল সমাজ সংগঠনের ষান্মাসিক সভাকুষ্টিয়ায় বিয়ের প্রলোভনে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবনমান্দায় অবৈধভাবে তেল মজুতের সময় গ্রেপ্তার ২বাগমারায় অবৈধ পুকুর খননের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২টি এস্কেভেটর অকেজোতানোরে ৭ হাজার কৃষকের মাঝে বিনা মূল্যে সার বীজ বিতরণগোদাগাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণসিংড়ায় আইন শৃঙ্খলা কমিটির সভা, মাদক-জুয়া-চুরি রোধে কঠোর প্রশাসন
Home >> টপ নিউজ >> রাজনীতি >> ‘বাংলাদেশের চিকিৎসাসেবা উন্নত রাষ্ট্রকেও হার মানিয়েছে’

‘বাংলাদেশের চিকিৎসাসেবা উন্নত রাষ্ট্রকেও হার মানিয়েছে’

ধূমকেতু নিউজ ডেস্ক :বাংলাদেশের চিকিৎসাসেবা উন্নত রাষ্ট্রগুলোকেও হার মানিয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

শনিবার দুপুরে মানিকগঞ্জের সাটুরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে করোনা পরীক্ষার একটিমাত্র ল্যাব ছিল; এখন ১১০টি ল্যাব হয়েছে। করোনা রোগী রাখার কোনো বেড ছিল না, এখন ২০ হাজার বেড রয়েছে। যেসব রাষ্ট্রে টাকা-পয়সার অভাব নেই, যন্ত্রপাতির অভাব নেই- তারাও করোনা সামাল দিতে হিমশিম খাচ্ছে। সেই তুলনায় সীমিত লোকবল আর যন্ত্রপাতি দিয়ে কাজ করে বাংলাদেশের মানুষ ভালো আছে।

তিনি বলেন, আমেরিকার প্রেসিডেন্ড ডোনাল্ড ট্রাম্প যে চিকিৎসা পেয়েছেন বাংলাদেশের নাগরিকরাও সেই একই চিকিৎসা পেয়েছেন। বাংলাদেশের চিকিৎসাসেবা উন্নত রাষ্ট্রগুলোকেও হার মানিয়েছে।

করোনাভাইরাস সংক্রমণে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ওয়াজ মাহফিল, পূজা, ধর্মীয় অনুষ্ঠান, বিয়েসহ সব অনুষ্ঠানে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। আর বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন হলেই আমরা করোনা ভ্যাকসিন পাব- সেই ব্যবস্থা নেয়া হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, চলমান ধর্ষণের ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চরম অস্বস্তি বোধ করছেন। তার নির্দেশে দুই দিনের মধ্যে ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড করে আইন পাস করানো হয়েছে। নারী কেলেঙ্কারি ঘটনায় জড়িত হলে দলমত নির্বিশেষে কোনো ঘনিষ্ঠজনকেও রেহাই দেয়া হবে না।

অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. ফজলুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আফাজ উদ্দিন মাস্টারের সঞ্চালনায় বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. আ. ছালাম পিপি, জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাটুরিয়া উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আ. মজিদ ফটো প্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news