ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী জেলা পুলিশের অভিযানে ৮ জনকে আটক করা হয়েছে। রোববার (২৭ অক্টোবর) রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।
রাজশাহী অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতে খায়ের আলম জানান, বাগমারা থানা ২ জন, দুর্গাপুর থানা ১ জন, পুঠিয়া থানা ২ জন, চারঘাট মডেল থানা ২ জন ও বাঘা থানা ১ জনকে আটক করে।
তিনি জানান, আটকৃতদের মধে ৩ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ১ জনকে মাদকদ্রব্যসহ ৪ জনকে অন্যান্য মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে, চারঘাট মডেল থানা পুলিশ ওমর ওরফে মুরাদ নামের একজনকে ১৫৫ পিচ ইয়াবাসহ আটক করে। আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


