IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> রাজনীতি >> রাণীনগরে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচার মাইক ভাংচুরের অভিযোগ

রাণীনগরে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচার মাইক ভাংচুরের অভিযোগ

অভিযোগ

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, রাণীনগর : নওগাঁর রাণীনগরে নির্বাচনী প্রচার শুরুর প্রথম দিনেই স্বতন্ত্র প্রার্থীর প্রচার মাইক ভাংচুর,মারপিট ও বাধা প্রদানের অভিযোগ ওঠেছে নৌকা প্রতিক প্রার্থীদের বিরুদ্ধে। উপজেলার কাশিমপুর এবং গোনা ইউনিয়নে এ দুইটি অভিযোগ ওঠেছে। এঘটনায় বৃহস্পতিবার রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

স্বতন্ত্র প্রার্থী কাশিমপুর ইউনিয়নের চেয়ারম্যান মকলেছুর রহমান বাবু জানান, বুধবার প্রতিক বরাদ্দ পেয়ে সন্ধ্যার দিকে তার সমর্থক-কর্মীরা আনারস মার্কার পোষ্টার এবং মাইক দ্বারা প্রচার কার্যক্রম চালাচ্ছিল। এসময় কুজাইল বাজারে পৌছলে ওই ইউনিয়নের নৌকা মার্কা প্রার্থীর লোকজন ১০/১৫টি মটর সাইকেল নিয়ে ভোটের প্রচারাভিযানের মাইক ভাঙ্গচুর করে। এছাড়া চকমুনু গ্রামের গ্রামীন ব্যাংকের সামনে প্রশিকার মোড়ে হিলমেট পরিহিত ২টি মটর সাইকেল যোগে অজ্ঞাত লোকজন এসে পোস্টার ছিনতাই করে নিয়ে যায়। ওই রাতে ইউনিয়নের কুবরাতলী বাজার হইতে ত্রিমোহনী পর্যন্ত লাগানো সকল পোস্টার ছিরে ফেলা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

তিনি জানান, এঘটনার পর সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত করার লক্ষে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন। এছাড়া একই দিন গোনা ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী আব্দুল আরিফ রাঙ্গার ঘোড়া মার্কা প্রতিকের প্রচার মাইক ভাংচুর ও প্রচার গাড়ী চালককে মারপিট করা হয়েছে বলে জানিয়েছে তিনি।

এব্যাপারে কাশিমপুর ইউনিয়নের নৌকা প্রতিকের প্রার্থী আলমগীর হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, স্বতন্ত্র প্রার্থী মকলেছুর রহমান বাবুর প্রচার মাইক নির্দিধায় চলছে। মকলেছুর রহমান বাবু চেয়ারম্যান পদে আছেন এবং পাশা-পাশি বিদেশে লোক পাঠানোর নামে অনেক লোকজনের সাথে টাকা-পয়সা নিয়ে ঝামেলা আছে। এর জের ধরে অন্য কেউ ভাংচুর করতে পারে।

গোনা ইউনিয়নের নৌকার প্রার্থী আব্দুল খালেক বলেন, আমার কোন লোকজন মারটি বা ভাংচুর করেনি। যে লোকটাকে আহত দেখাচ্ছে সে লোক গত ৪/৫দিন আগে মটরসাইকেল দূর্ঘটনায় আহত হয়েছে। স্বতন্ত্র প্রার্থী রাঙ্গার লোকজন নিজেরাই মাইক ভাংচুর করে আমার ঘারে দায় চাপাচ্ছে।

রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতো বলেন, এধরনের অভিযোগের কারণে প্রার্থীদেরকে ডেকে সর্তক করে দিয়েছি। কোন প্রার্থী নির্বাচনী আচরণ বিধি ভঙ্গ করলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31