IMG-LOGO

শনিবার, ১৮ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চাঁপাইনবাবগঞ্জে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, গুরুতর আহত ১নন্দীগ্রামের মাদক সম্রাট হোসেন আলী গ্রেপ্তারকিন্ডারগার্টেন সোসাইটির বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদপত্র বিতরণবাঘায় নাশকতার চেষ্টায় বিএনপির কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগতানোর চৌবাড়িয়া হাটের রাস্তা ব্যবসায়ীদের গলার কাটা, ৩২ লাখ টাকার টেন্ডারে ক্ষুব্ধচাঁপাইনবাবগঞ্জে গাক চক্ষু হাসপাতালে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্পফুলবাড়ী ২৯ বিজিবি‘র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পরাণীনগরে ইয়াবাসহ ব্যবসায়ী যুবক গ্রেপ্তারপোরশায় বিএনপি নেতা মাইদুর খুনের আসামিদের চার্জশিট থেকে বাদ দেওয়ার প্রতিবাদে বিক্ষোভরাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তরস্থাপন, বৃক্ষরোপণতানোরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতারকুষ্টিয়ায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ২,আহতসিংড়ায় প্রশাসন-সাংবাদিক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত‘আমাদের বাণিজ্য পরিপূর্ণভাবে চীন নির্ভর হয়ে পড়েছে’কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে দেয়াল টপকে পালিয়েছেন কয়েদি
Home >> কৃষি >> গোদাগাড়ীতে শেষ মূহূর্তে ধানে পচন ও পোকার আক্রমণে দিশেহারা কৃষক

গোদাগাড়ীতে শেষ মূহূর্তে ধানে পচন ও পোকার আক্রমণে দিশেহারা কৃষক

ধূমকেতু প্রতিবেদক, গোদাগাড়ী : রাজশাহীর গোদাগাড়ীতে শেষ মুহুর্তে আমন ধানে খোল পচা ও বাদামী ফড়িং (ফুদকি) পোকার আক্রমণে দিশেহারা কৃষক।

সরেজমিনে উপজেলার বিভিন্ন ইউনিয়নের আমন ক্ষেতে গিয়ে দেখা গেছে, মাঠের অনেক ধান ক্ষেত কারেন্ট পোকার আক্রমণে পুড়ে যাচ্ছে।

মাঠে গিয়ে দেখা যায়, আমন ধান গাছগুলো আগুনে যেন ঝলসে চুপসে গেছে। এতে করে আমন ধানের ফলন কমে যাওয়ার আশংকা দেখা দিয়েছে।

কৃষকরা জানান, ধান ক্ষেতের মড়ক প্রতিরোধ করতে না পারলে আমরা চরম ক্ষতির সম্মুখীন হতে হবে। বাজারের কীটনাশক ব্যবহার করেও কোনও ফল পাওয়া যাচ্ছে না। আমন চারার গোড়াই পচন রোগ ও ধান গাছের বিভিন্ন অংশে বাদামী ফড়িংয়ের আক্রমণ দেখা পর থেকেই কীটনাশক স্প্রে করা হচ্ছে। কিন্তু খোল পচা রোগ ও বাদামী ফড়িং পোকা দমন হচ্ছে না।

গোদাগাড়ী ইউনিয়নের শামলার কৃষক আবু বাশির বলেন, ৩ বিঘা জমিতে আমন চাষ করেছে। এর মধ্যে ২বিঘা জমিতে রোপনকৃত ধানে বাদামী ফড়িং পোকা আক্রমণ করেছে। কীটনাশক ব্যবহার করে পোকা দমন হচ্ছে না।কৃষক আজাহার উদ্দীন বলেন গত৫ সপ্তাহ আগে আমনে পোকা দেখা দিলেও কৃষি অধিদপ্তরের কর্মকর্তাদের পাওয়া না যাওয়ায় বিক্রেতাদের পরামর্শ অনুযায়ী জমিতে কীটনাশক ব্যবহার করে কোনও কাজ হচ্ছে না।

শামলার আরেক কৃষক আব্দুল খালেক বলেন, আমার এক বিঘা জমিতে ধান গাছের গোড়াই পচনে লালচে হয়ে ধানের চারা নষ্ট হচ্ছে।এছাড়াও ধান গাছের বিভিন্ন অংশে বাদামী ফড়িং পোকার আক্রমনের কারণে গাছের চারার রস কমে গিয়ে শুকিয়ে যাচ্ছে। এসব আমন ধানের গাছে বিভিন্ন ধরনের পদ্ধতি ব্যবহার ও কীটনাশক স্প্রে করে লাভ না হওয়ায় কৃষকরা দিশেহারা হয়ে পড়েছে। চলতি মৌসুমে গোদাগাড়ী উপজেলায় আমনের চাষ হয়েছে ২৪ হাজার ৭৫৪ হেক্টর জমিতে।

গোদাগাড়ী কৃষি কর্মকর্তা শারমিন সুলতানা বলেন, পোকা দমনে কৃষকদের বিভিন্নভাবে পরামর্শ ও সহযোগিতা করছে মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তারা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930