IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> নগর-গ্রাম >> ধামইরহাটে আ.লীগের সভাপতি-সম্পাদককে গণসংবর্ধনা

ধামইরহাটে আ.লীগের সভাপতি-সম্পাদককে গণসংবর্ধনা

ধূমকেতু প্রতিবেদক, ধামইরহাট : নওগাঁর ধামইরহাটে ইতিহাস গড়েছেন পরিক্ষিত দুই রাজনৈতিক ব্যক্তিত্ব ও উপজেলা আওয়ামী লীগ নেতা।

গত ২১ অক্টোবরে ত্রি-বার্ষিক সম্মেলনে পুনরায় নির্বাচিত উপজেলা আওয়ামী লীগ সভাপতি দেলদার হোসেন ও পুনরায় নির্বাচিত সাধারণ সম্পাদক অধ্যক্ষ শহীদুল ইসলামকে গণ সংবর্ধনা প্রদান করা হয়েছে।

৩০ অক্টোবর বেলা ১১ টায় ধামইরহাট ইউনিয়ন আওয়ামী লীগ ও জগল আদিবাসী স্কুল ও কলেজের পক্ষ থেকে যৌথভাবে এই গণ সংবর্ধনা আয়োজন করা হয়।

ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি তনছের আলী মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে সংবর্ধিত মেহমান উপজেলা আওয়ামী লীগের একাধিক বার সভাপতির দায়িত্ব পালনকারী উপজেলা পরিষদের সাবেক সফল চেয়ারম্যান দেলদার হোসেন ও ৩০ বছর ধরে সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালনকারী সরকারি এম এম কলেজের সদ্য অবসর প্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক শহীদুল ইসলামকে গণ সংবর্ধনা প্রদান করা হয়, এ সময় ইউপি সদস্য, ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ, কলেজের শিক্ষকগণ, বীর মুক্তিযোদ্ধাগণ সম্মাননা প্রদান করেন।

৫ম বারের মত নির্বাচিত এই দুই নেতাদের পুনঃ দায়িত্ব পালনে উজ্জীবিত করতে আয়োজিত গণ সংবধর্ণা অনুষ্ঠানে ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক মাসুদ আলম, ওয়ার্ড আওয়ামী লীগের ১নং ওয়ার্ডের সভাপতি মোশারফ হোসেন, ৬নং ওয়াডের সম্পাদক আবু মুছা বকুল, ৭নং ওয়ার্ডের সম্পাদক আবু সালাম ফুল্টু, আদিবাসী নেতা দিনেশ পাহানসহ উপস্থিত ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ, ইউপি সদস্য বৃন্দ ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news