ধূমকেতু প্রতিবেদক : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে চারঘাট উপজেলায় নির্বাচনী প্রচারনা জমে উঠেছে।
তারই অংশ হিসাবে নিমপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার মনোনয়ন লাভের জন্য শনিবার বিকেলে নিমপাড়া বাজারে গণসংযোগ করেছেন নিমপাড়া ইউনিয়ন যু্বলীগের সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা নৌকা প্রতিকের মনোনয়ন প্রত্যাশী সুজন আলী মাস্টার।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন, নিমপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ।
এভাবে তিনি প্রতিদিন ইউনিয়নের বিভিন্ন ওর্য়াডে গণসংযোগ করে যাচ্ছেন।
প্রশ্ন করলে তিনি বলেন, আমি নৌকা প্রতিকের মনোনয়ন লাভে শতভাগ আশাবাদী।


