ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : আসন্ন ২য় দফার ইউপি নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পোস্টারে বিএনপির দলীয় প্রতীক ধানের শীষ পাল্টে ঘোড়া দিয়েছেন এক বিএনপি নেতা।
গোমস্তাপুর ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা প্রভাষক আনোয়ার হোসেনের “বিএনপি মনোনীত” ঘোড়া প্রতীকের নির্বাচনী পোস্টার শোভা পাচ্ছে ইউনিয়ন জুড়ে।
এ প্রসঙ্গে তিনি বলেন, আমি জেলা ও উপজেলা বিএনপির নেতৃত্বে রয়েছি। পোস্টারে আমি বিএনপি মনোনীত লিখতেই পারি।
এ বিষয়ে রিটার্নিংকর্মকর্তা সেরাজুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বিয়য়টি আমাদের নজরে এসেছে। ওই প্রার্থীকে দ্রুত পোস্টারগুলো সরিয়ে দিতে বলা হয়েছে।


