ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী গত ২৪ ঘন্টায় অভিযানে চালিয়ে ৪৭ জনকে আটক করেছে মহানগর পুলিশ।
রোববার (৩১ অক্টোবর) নগরীর বিভিন্নস্থানে থানা ও ডিবি পুলিশ অভিযান তাদের গ্রেপ্তার করে।
রাজশাহী আরএমপি পুলিশ সদর দপ্তর থেকে জানায়, বোয়ালিয়া মডেল থানা ১২ জন, রাজপাড়া থানা ১ জন, চন্দ্রিমা থানা ৩ জন, মতিহার থানা ৭ জন, কাটাখালী থানা ২ জন, বেলপুকুর থানা ২ জন, শাহমখদুম থানা ৪ জন, এয়ারপোর্ট থানা ১ জন, পবা থানা ৫ জন, কাশিয়াডাঙ্গা থানা ৬ জন, দামকুড়া থানা ১ জন ও ডিবি পুলিশ ৩ জনকে আটক করে।
আটকৃতদের মধ্যে ১৮ জন ওয়ারেন্টভূক্ত আসামী ও ১৮ জন মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, মাদক মামলায় অভিযুক্ত আসামীদের হেফাজত হতে মোট ১০ লিটার দেশীয় চোলাইমদ, ৮৫৫ গ্রাম গাঁজা, ৪৫.৯ গ্রাম হেরোইন, ৬০ বোতল ফেন্সিডিল ও ১২ বোতল এ্যালকোহল উদ্ধার হয়। আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


