IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> রাজনীতি >> রাজশাহী মহানগর যুবদলের নতুন কমিটি বাতিলের দাবি

রাজশাহী মহানগর যুবদলের নতুন কমিটি বাতিলের দাবি

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মহানগর যুবদলের নতুন কমিটি বাতিলের দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (০১ নভেম্বর) বিকালে রাজশাহী মহানগর শাহমখদুম ও চন্দ্রিমা থানা যুবদলের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, গত ২৯ অক্টোবর রাজশাহী মহানগর যুবদলের যে অথর্ব ও অযোগ্য কমিটি দেওয়া হয়েছে সেই কমিটি বাতিল করতে হবে। সেই সাথে রাজশাহী মহানগর যুবদলকে বাচাঁনোর লক্ষে তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করছি বলে মন্তব্য করেন বক্তারা।

তারা বলেন, আজকে রাজশাহী বিভাগীয় শহরে বিএনপির অঙ্গ সংগঠনের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ও প্রভাশালী সংগঠন হিসেবে যুবদল ইতিমধ্যেই প্রতিষ্ঠিত। মহানগর বিএনপি এবং মেয়রের মত গুরুত্বপূর্ণ পদেও যুবদল থেকেই সরাসরি প্রতিষ্ঠা পেয়েছে। দল ও দেশের এই দুঃসময়ে বিগত দুই বছরে করোনা কালিন সময় অসহায় ও মামলা হামলার শিকার দলীয় কর্মীদের মাঝে দিনের পর দিন প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করে মহানগর যুবদল ব্যপক আলোরণ সৃষ্টি করেছে। ঠিক তখন এই গোছালো সংগঠনকে এক পেষি পকেটস্হ ও আঙ্গাবাহ করার জন্য উঠেপড়ে লেগে যায় তারই ধারাবাহিকতায় ভুলতথ্য বিভিন্ন জায়গায় দিয়ে রাজশাহী মহানগর যুবদলের কমিটি ঘোষণা করায় একটি মহল। একটি কর্মীবান্ধব সংগঠনকে একেবারেই অযোগ্য ও অন্ধলোকদের দিয়ে গঠন করায় রাজশাহী মহানগর যুবদলের কর্মি হিসেবে আমরা হতাশ হয়েছি।

বক্তারা আরও বলেন, নব গঠিত নতুন কমিটির প্রথম মিছিলই প্রমাণ করে রাজশাহী মহানগর যুবদলের আজকের করুন অবস্থা। এহেন প্রেক্ষিতে তদন্ত সাপেক্ষে বিএনপির ভারপ্রাপ্তে চেয়ারমান তারেক রহমান ও যুবদলের সভাপতি সাইফুল আলম নিরব এবং সুলতান সালাউদ্দিন টুকুকে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানাচ্ছি।

সভায় উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর যুবদলের শাহমখদুম থানা যুবদল আহ্বায়ক নাসিম খান, চন্দ্ররীমা থানা যুবদলের আহ্বায়ক ফাহিজুল হক ফাহি, শাহমখদুম থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমন সদদার, শাহমখদুম থানা যুগ্ন আহ্বায়ক রবিন উল হাসান জাহিদ, শাহমখদুম থানা যুবদল যুগ্ম আহ্বায়ক হাসিবুল হাসান (সাইফুল), যুগ্ম আহ্বায়ক রফিক, চন্দ্রীমা থানা যুবদল যুগ্ম আহ্বায়ক আমিন, যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম জনি, যুগ্ম আহ্বায়ক রিয়াজ, যুগ্ম আহ্বায়ক তানভির আহমদ হিরা।

আরও উপস্থিত ছিলেন, শাহমখদুম থানা যুবদল সদস্য সোহেল, আজাদ, তৌফিক, জন, সিটু, শাওন, জাহিদ, চন্দ্রীমা থানা যুবদলের সদস্য তিতাস, হাসান, শানু, রনি, হাবিব, নসিব, রনি, আমির হোসেন ফাইটারসহ শাহমখদুম ও চন্দ্রীমা থানা বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31