ধূমকেতু প্রতিবেদক, নন্দীগ্রাম : বগুড়ার নন্দীগ্রাম উপজেলার রনবাঘা বাজারে আগুন লেগে দুইটি দোকান পুড়ে ছাই হয়েছে। এতে ওই দুই দোকান মালিকের ১৬ লাক্ষ টাকার ক্ষতি হয়েছে। আগুনে সার ও কীটনাশকের দোকান আল-আরাফা এন্টারপ্রাইজ ও হার্ডওয়ারের দোকান মেসার্স মইনুল ট্রেডার্স পুড়ে যায়।
সোমবার ১ নভেম্বর গভীর রাতে নন্দীগ্রাম সদর ইউনিয়নের রনবাঘা বাজারে এ ঘটরা ঘটে। খবর পেয়ে নন্দীগ্রাম ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী আল-আরাফা এন্টারপ্রাইজের স্বতাধিকারী আসাদুল ইসলাম জানান, অন্যদিনের ন্যায় দোকান বন্ধ করে বাড়িতে চলে যাই। রাত ১২টার দিকে আগুন লাগার খবর পেয়ে দোকানে আসি। এর মধ্যে দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে তার প্রায় ১০ লাক্ষ টাকা ক্ষতি সাধন হয়েছে বলে দাবী করেন তিনি।
ক্ষতিগ্রস্থ আরেক ব্যবসায়ী মেসার্স মইনুল ট্রেডার্সের স্বতাধিকারী সাইফুল ইসলাম জানান, তার দোকনও পুড়ে ছাই হয়ে গেছে। এতে তার প্রায় ৬ লাক্ষ টাকা ক্ষতি সাধন হয়েছে বলে দাবী করেন তিনি ।
নন্দীগ্রাম ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তানভির হাসান জানান, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে কি ভাবে আগুনের সূত্রপাত হয়েছে ও কত টাকার ক্ষতি সাধন হয়েছে তা তদন্ত করে জানানো হবে বলে জানান তিনি।


