ধূমকেতু নিউজ ডেস্ক : নির্বাচন কমিশন দেশের নির্বাচনী ধারণা বদলে দিয়েছে; তাই নির্বাচনী সহিংসতার দায় কমিশনকে নিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বুধবার (৩ নভেম্বর) সকালে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
রিজভী আহমেদ অভিযোগ করেন, কমিশন ভোটারদের সাথে প্রতারণা করছে। এসময় আগামী ৭ নভেম্বরের কর্মসূচি উপলক্ষে কয়েকদিনের কর্মসূচির ঘোষণা করেন বিএনপি’র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি জানান, ঢাকার পাশাপাশি জেলাগুলোতেও এই কর্মসূচি পালন করা হবে।
প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news