IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> রাজনীতি >> লালমনিরহাটে মন্ত্রীর বাড়িতেই বিদ্রোহী প্রার্থী

লালমনিরহাটে মন্ত্রীর বাড়িতেই বিদ্রোহী প্রার্থী

ধূমকেতু প্রতিবেদক, লালমনিরহাট : লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন না পেয়ে ‘বিদ্রোহী প্রার্থী’ হয়েছেন সাজেদা জামান। উপজেলা রিটার্নিং অফিসার মাহাবুবার রহমান চেয়ারম্যান পদে সাজেদার ‘স্বতন্ত্র প্রার্থী’ হিসেবে মনোনয়নপত্র দাখিলের তথ্য নিশ্চিত করেছেন।

চেয়ারম্যান প্রার্থী সাজেদা জামান লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদের ছোট ভাইয়ের স্ত্রী। ফলে মন্ত্রীর বাড়িতেই নৌকা প্রতীকের বিরুদ্ধে ‘বিদ্রোহী প্রার্থী’ থাকায় তৃণমূল আওয়ামী লীগে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। পুরো জেলা জুড়ে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনাও।

দলীয় সূত্রে জানা গেছে, সাজেদা বেগম কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হিসেবে ১ নভেম্বর মনোনয়নপত্র জমা দেন। তিনি সমাজকল্যাণ মন্ত্রীর ছোট ভাই কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহবুবুজ্জামান আহমেদের স্ত্রী। সাজেদা উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী হিসেবেও দায়িত্ব পালন করছেন।

তৃতীয় ধাপে লালমনিরহাট সদর ও কালীগঞ্জে উপজেলার ইউপি নির্বাচনে ২ নভেম্বর ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ। নির্বাচনে অংশ নিতে প্রতিটি ইউনিয়নে দলীয় প্রার্থী ঘোষণা করেছে আওয়ামী লীগ। তুষভান্ডার ইউপিতে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান ইউপি চেয়ারম্যান নুর ইসলাম।

বিদ্রোহী প্রার্থী সাজেদা বেগম সাংবাদিকদের বলেন, ‘আমি মনোনয়ন পাওয়ার যোগ্য। কিন্তু আমাকে মনোনয়ন না দিয়ে বিএনপি করতেন- এমন ব্যক্তিকে মনোনয়ন দেওয়া হয়েছে। তাই আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছি।’

লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন বলেন, দলীয় সিদ্ধান্তের বাইরে কেউ প্রার্থী হলে তাদের বিরুদ্ধে কেন্দ্রীয় নির্দেশ মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কালীগঞ্জ উপজেলার ৮টি ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেন ৫৫ জন, সংরক্ষিত মহিলা ওয়ার্ডের সদস্য ১১১ জন ও সাধারণ সদস্য পদে ৩২৭ জন প্রার্থী মনোনয়ন জমা দেন। আগামী ২৮ নভেম্বর ভোট গ্রহণের দিন ধার্য করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31