ধূমকেতু প্রতিবেদক, নিয়ামতপুর : নওগাঁর নিয়ামতপুরে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সম্মেলনের প্রস্তুত কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (৪ নভেম্বর) বেলা ১২টায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মীর মাহফিজুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালী উপস্থিত ছিলেন, খাদ্যমন্ত্রী, নওগাঁ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি।
সভা উদ্বোধন করেন নওগাঁ জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ও সাবেক ভিপি নাছিম আহম্মেদ।
প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন নওগাঁ জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক এ্যাড ওমর ফারুক সুমন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল কালাম আজাদ, সহ সভাপতি বাবু ঈশ্বর চন্দ্র বর্মন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ, সহ সভাপতি আলহাজ্ব সরকার কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব।
বিশেষ বক্তা হিসাবে বক্তব্য রাখেন, নওগাঁ জেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম সজিব, ভাবিচা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উৎপল কান্ত সরকার পিন্টু।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোতালেব হোসেন বাবর, নওগাঁ জেলা ছাত্রলীগের সহ সভাপতি রায়হান কবির রাজু, জেলা ছাত্রলীগের অন্যতম সদস্য মাহাদী হাসান পায়েল, উপজেলা ছাত্রলীগৈর সদস্য আব্দুল্লাহ আল বাকী, আাশিকুজ্জামান আশিক, আরিফুজ্জামান আরিফ।
সভা শেষে হুমায়ন কবিরকে আহ্বায়ক এবং শাহজামাল ও সেলিম আহমেদ জুয়েলকে যুগ্ম আহ্বায়ক করে সম্মেলন প্রস্তুত কমিটি গঠন করা হয়।


