IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> রাজনীতি >> বদলগাছীতে স্বাস্থ্য ও আচারণবিধি লংঘনের মধ্যেদিয়ে প্রার্থী যাচাই-বাছাই, প্রশাসন নিরব

বদলগাছীতে স্বাস্থ্য ও আচারণবিধি লংঘনের মধ্যেদিয়ে প্রার্থী যাচাই-বাছাই, প্রশাসন নিরব

ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : করোনা মহামারীতে নওগাঁর বদলগাছী উপজেলায় তৃতীয় ধাপে ৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের যাচাই-বাছাই কার্যক্রমে নেই কোনো স্বাস্থ্যবিধি। প্রার্থীরা আচারণবিধি লংঘন করলেও কোনো ব্যবস্থা গ্রহণ করেননি প্রশাসন ও রিটানিং অফিসারা।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, বদলগাছী উপজেলা তৃতীয় ধাপে ৮টি ইউনিয়ন পরিষদের নির্বাচন সম্পূর্ণ করার জন্য ৪ জন রিটার্নিং অফিসার নিয়োগ প্রদান করা হয়েছে। সরকারি বিধিমতে স্বাস্থ্যবিধি মেনে দুইটি করে ইউনিয়ন পরিষদের জন্য ১টি করে রির্টানিং অফিসার নিযোগ দেয়া হয়েছে।

জানা যায়, দ্বায়িত্ব প্রাপ্ত ১টি রিটানিং কর্মকর্তা দুইটি করে ইউনিয়নের প্রার্থীদের যাচাইবাছাই কার্যক্রম পরিচালনা করার কথা থাকলেও। উপজেলা নির্বাচন অফিসার উপজেলা পরিষদ আডিটরিয়ামে ৮টি ই্উনিয়নের প্রার্থীদের যাচাই-বাছাই কার্যক্রম এক সাথে পরিচালনা করেছে। যাচাই-বাছাইএ নেই কোন স্বাস্থ্যবিধি। বিভিন্ন চেয়ারম্যান প্রার্থীরা মোটরসাইকেলের মহড়া দিয়ে আসিতেছে উপজেলা পরিষদ অডিটরিয়ামে। প্রার্থীরা নিবার্চনী আচারণবিধি অমান্য করলেও তাদের বিরুদ্ধে আইনানুগ কোন ব্যবস্থা না নিয়েই করেছে প্রার্থীদে কাগজপত্র যাাচাই-বাছাই।

সরেজমিনে গিয়ে বৃহস্পতিবার সকাল ১০টায় দেখা যায়, উপজেলা পরিষদ আডিটরিয়াম রুমে নিবার্চনী আচারণবিধি ও স্বাস্থ্যবিধি অমান্য করে ৮টি ইউনিয়ন পরিষদে প্রার্থীদের কাগজ পত্র যাাচাই-বাছাই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে প্রার্থীদের সাথে উপস্থিত হয়েছে প্রায় ৬ থেকে ৭ হাজার লোক। চেয়ারম্যান প্রার্থীরা মোটরসাইকেলের শোডাউন দিয়ে আসছে উপজেলা পরিষদ আডিটরিয়াম রুমে। বদলগাছী উপজেলা পরিষদে সামনে সড়কে বিভিন্ন প্রার্থী মোটরসাইকেল শোডাউন নিয়ে আসতে দেখা গেছে।

প্রার্থীরা স্বাস্থ্যবিধি ও আচারণবিধি লংঘন করলেও উপজেলা নির্বাচন অফিসার, রিটানিং অফিসার ও প্রশাসন থেকেছে নিরব।

প্রার্থী যাচাই-বাছাই এ আসা মাহাবুব, রহমান, সবুজ, আরজানসহ বেশ কিছু ব্যক্তি অভিযোগ করে বলেন, বর্তমান সারাবিশ্বে করোনা মহামরী প্রকপের কারনে বংলাদেশ সরকার জনগণকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য বারবার অনুরোধ করতেছে। কিন্তু আজ এই করোনা মহামারীর মধ্যেই একই স্থানে ৮টি ইউনিয়নের প্রায় ৫ থেকে ৭ হাজার লোকের সমাগমের মধ্যে দিয়ে প্রার্থী যাচাই-বাছাই করলেন উপজেলা নির্বাচন অফিসার ।

তারা আরও বলেন, আগে আমারা দেখেছি ইউনিয়ন পরিষদ নির্বাচন পরিচালনা করার জন্য দুইটি করে ইউনিয়নের জন্য ১ টি করে রিটানিং অফিসার নিয়োগ দিয়ে প্রার্থীদের মনোনয়ন ফরম উত্তলোন, জমা ও যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। কিন্তু আজ দৃশ্য দেখলাম তার উল্টোটা। এখানে মানা হয়নি কোন স্বাস্থ্যবিধি ও নির্বাচনের আচরণবিধি।

নির্বাচনি আচরণবিধি ও স্বাস্থ্যবিধি লংঘন করে এই উপজেলা পরিষদ অডিটরিয়ামে ৮টি ইউনিয়নেরে প্রার্থী সহ প্রায় ৬ থেকে ৭ হাজার লোক সমাগম করে যাচাই-বাছাই পরিচালনা বিষয়ে উপজেলা নির্বাচন অফিসার ও বদলগাছী সদর ও পাহাড়পুর ইউপির রিটার্নিং অফিসার সেজারুদ্দিনের কাছে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে আমি কোন মন্তব্য করতে রাজি নই।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31