IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> রাজনীতি >> বদলগাছীতে ঋণ পরিশোধ করেও খেলাপির দায়ে মনোনয়নপত্র বাতিল

বদলগাছীতে ঋণ পরিশোধ করেও খেলাপির দায়ে মনোনয়নপত্র বাতিল

ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : নওগাঁর বদলগাছী উপজেলায় তৃতীয় ধাপে আটটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীদের কাগজপত্র যাচাই-বাছাইয়ে ঋণ খেলাপি দায়ে আনোয়ার হোসেন নামে আওয়ামী লীগের এক বিদ্রোহী প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তিনি উপজেলার ৩ নং পাহাড়পুর ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) উপজেলা পরিষদ আডিটরিয়ামে প্রার্থীদের যাচাই-বাছাই কার্যক্রমে রিটানিং অফিসার সেজারুদ্দিন এই ঘোষনা দেন।

এই আদেশ প্রত্যাহার করে মনোনয়নপত্র পুনরায় ফিরে পেতে তিনি উপজেলা নির্বাচন কর্মকর্তার নিকট আবেদন করেছেন।

জানা গেছে, উপজেলার ৩ নং পাহাড়পুর ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে ৭জন মনোনয়নপত্র উত্তোলন করেছিলেন। যাচাই-বাছাইয়ে পাহাড়পুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক স্বতন্ত্র প্রার্থী আনোয়ার হোসেন এর মনোনয়নপত্র ঋণ খেলাপির দ্বায়ে বাতিল করা হয়েছে।

এ উপজেলায় ৮টি ইউনিয়নে ৫৪ জন চেয়ারম্যান পদে মনোনয়নপত্র উত্তোলন করেছিলেন। যাচাই-বাছাইয়ে দুইজনের মনোনয়নপত্র বাতিল হয়। আগামী ৫-১১ নভেম্বর মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহারের সময়।

মনোনয়নপত্র বাতিলকৃত আনোয়ার হোসেন বলেন, বগুড়ার একটি বেসরকারি ব্যাংক থেকে জামিনদার হয়ে ঋণ নিতে একজনকে সহযোগীতা করেছিলাম। গত ১ নভেম্বর ৬ লাখ ৮৪ হাজার ৩০০ টাকা পরিশোধ করে নির্বাচন অফিসে পরিশোধের রশিদ জমা দিয়েছি। কিন্তু তারপরও ঋণ খেলাপি দ্বায়ে আমার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। নির্বাচন কর্মকর্তা বলছেন টাকা পরিশোধের কোন ডকুমেন্ট এখনো তারা হাতে পাননি। নির্বাচন অফিসার আমার প্রতি অবিচার করেছে।

তিনি আরো বলেন, বাতিল আদেশ প্রত্যাহার করে মনোনয়নপত্র পুনরায় ফিরে পেতে উপজেলা নির্বাচন কর্মকর্তার নিকট আবেদন করেছি। প্রয়োজনে আপিল করা করবো।

বদলগাছী উপজেলা নির্বাচন কর্মকর্তা ও বদলগাছী সদর ও পাহাড়পুর ইউপির রিটানিং অফিসার মোহাঃ সেজারুদ্দিন বলেন, যাচাই-বাছাইয়ে দুইজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী আনোয়ার হোসেন একজন ঋণ খেলাপি। আর এ দায়ে তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তিনি যে টাকা পরিশোধ করেছেন এমন তথ্য মনোনয়নপত্র বাতিল হওয়ার আগ পর্যন্ত আমরা পাইনি।

তিনি আরো বলেন, মনোনয়নপত্র বাতিলকৃতরা আপিল করার সুযোগ পাবেন। আপিলে বৈধতা থাকলে তিনি মনোনয়নপত্র ফিরে পাওয়ার সুযোগ পাবেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31