ধূমকেতু প্রতিবেদক, পটুয়াখালী : শনিবার (৬ নভেম্বর) সকাল ১০ টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জাতীয় সংগীত পরিবেশনের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় সংসদ সদস্য কাজী কানিজ সুলতানা হেলেন ও সমবায়ী পতাকা উত্তোলন করেন, অতিরিক্ত জেলা প্রশসক (রাজস্ব) ইশরাত জাহান।
পরে জেলা প্রশাসকের দরবার হলে অতিরিক্ত জেলা প্রশাসক ইশরাত জাহান এর সভাপতিত্বে “বঙ্গবন্ধু’র দর্শন,সমবায়ের উন্নয়ন” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রখেন, জাতীয় সংসদ সদস্য কাজী কানিজ সুলতানা হেলেন।
বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন জেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান মোহন, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান।
এসময় উপস্থিত ছিলেন, জেলা সমবায় সমিতির সবেক সভাপতি আলহাজ্ব আব্দুস সালাম খান, লাউকাঠী ইউনিয়ন সমবায় সমিতির সভাপতি ইশমত আরা বেগম।


