IMG-LOGO

বুধবার, ১১ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

২৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ২১ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নগরীতে ইউসেফ স্কুলে ইফতার ওদোয়া মাহফিলতানোরে কৃষক শ্রমিকদের নিয়ে জামায়াতের ইফতার মাহফিলতানোরে ২ জনের আ/ত্ম/হ/ত্যাবাগমারায় বিএনপি নেতার উদ্যোগে ইফতার মাহফিলবাঘায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপনকেশরহাটে বিএনপির সংবাদ সম্মেলননিয়ামতপুরে দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতবাগমারায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ও অগ্নিনির্বাপক মহড়ারাজশাহীতে এনসিপি সাংগঠনিক বিভাগীয় ইফতার মাহফিল অনুষ্ঠিতপুঠিয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ অনুষ্ঠিতধামইরহাটে জাতীয় দুর্যোগ প্রস্ততি দিবস উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকান্ড মহড়ারাণীনগরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতমান্দায় বিদ্যালয়ের সম্পত্তি দখলের চেষ্টা ভূমিদস্যুদের বিরুদ্ধেগোমস্তাপুরে হাসপাতালের চিকিৎসক ও নার্সদের সাথে এমপির মতবিনিময়পোরশায় আগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত দুই আদিবাসী বারকে প্রশাসনের সহায়তা প্রদান
Home >> জাতীয় >> লিড নিউজ >> ১৭ মাসে করোনায় সর্বনিম্ন মৃত্যু

১৭ মাসে করোনায় সর্বনিম্ন মৃত্যু

ধূমকেতু নিউজ ডেস্ক : করোনায় সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে প্রাণঘাতী এ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ২৭ হাজার ৮৯১ জনে। যিনি মারা গেছেন তিনি পুরুষ। তার বয়স ছিলো ৭১-৮০ বছরের মধ্যে। একদিনে মৃত্যুর এই সংখ্যা গত ১৭ মাসের মধ্যে সবচেয়ে কম। এর আগে গত বছরের ৬ মে ৩ জনের মৃত্যু হয়েছিলো।

একই সময়ে করোনা শনাক্ত হয়েছে আরও ১৫৪ জনের শরীরে। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ১৫ লাখ ৭০ হাজার ৮৩৫ জনে দাঁড়িয়েছে। শনাক্তের হার ১ দশমিক ১৮ শতাংশ।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পরিস্থিতি সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগের দিন শুক্রবার দেশে করোনায় আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়। এছাড়া একই সময়ে করোনা শনাক্ত হয়েছিলো ১৯৫ জনের শরীরে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এক দিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ১৫৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩৪ হাজার ৬৩৫ জন। গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ১৫৫ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৩ হাজার ৭২টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ১৮ শতাংশ।

এ পর্যন্ত মোট ১ কোটি ৪ লাখ ৫৮ হাজার ৩৬৬টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৫ দশমিক ০২ শতাংশ। প্রতি ১০০ জনে সুস্থতার হার ৯৭ দশমিক ৭০ শতাংশ এবং মৃত্যুহার ১ দশমিক ৭৮ শতাংশ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news