ধূমকেতু প্রতিবেদক, সুজানগর : আসন্ন সুজানগর উপজেলার ভাঁয়না ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ওমর ফারুক ব্যাপক গণসংযোগ অব্যাহত রেখেছেন। পাশাপাশি তার নির্বাচনী প্রতীক আনারস মার্কায় ভোটারদের কাছে ভোট প্রার্থনা করে লিফলেট বিতরণ করছেন।
এছাড়া প্রার্থী ওমর ফারুক এর আনারস মার্কা প্রতীকে ভোট চেয়ে তার কর্মী সমর্থকেরা ইউনিয়নের ওয়ার্ডে ওয়ার্ডে সমানতালে গণসংযোগ করে যাচ্ছেন।
শনিবার ইউনিয়নের বিভিন্ন এলাকার দোকানপাট ও ভোটারদের বাড়ীতে বাড়ীতে পাঁয়ে হেঁটে হেঁটে গণসংযোগ চালান। এসময় মানুষেরা ওমর ফারুককে দোয়া-আর্শীবাদ করেন।
ওমর ফারুক জানান, আগামীর পথে-সমৃদ্ধির ভাঁয়না ইউনিয়ন গড়ার প্রত্যয় নিয়ে সামনের দিকে এগিয়ে চলছেন তিনি।
এছাড়া গণসংযোগকালে তিনি বলেন, আমি ভবিষ্যতে আপনাদের সন্তান হয়ে থাকতে চাই। আমি আপনাদের মূল্যবান ভোটে চেয়ারম্যান নির্বাচিত হলে ইউনিয়নের সকল শ্রেণীর মানুষের জন্যই সবসময় দুয়ার খোলা থাকবে এবং গণমানুষের সেবায় কাজ করে যাব।
উল্লেখ্য, ওমর ফারুক ভাঁয়না ইউনিয়নের সাবেক জনপ্রিয় চেয়ারম্যান ফজলুর রহমানের পুত্র।


